1. admin@narashundanews.com : admin :
সাভারে পুলিশের বিশেষ শাখার এসআইকে পিটিয়ে হত্যা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

সাভারে পুলিশের বিশেষ শাখার এসআইকে পিটিয়ে হত্যা

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ Time View

 

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।

জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে আলতাব হোসেনের বাসার কাছে দুই পক্ষের বাগবিতণ্ডা চলছিল। এসময় তিনি এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে তিনি আক্রমণের শিকার হন।

ঘটনার বর্ণণা দিয়ে স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারে মদিনা হাউজিং এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সাথে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হয় তার ওপর। অতর্কিত পেটাতে থাকে আলতাব হোসেনকে। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্য হয়। শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency