কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল প্রায় ১০.৩০ টার পর এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। নিহত দুই শিশু দক্ষিণ গোপদিঘীর আ:কাদিরের মেয়ে হাফিজা(৭)এবং জুয়েল নম মন্ডলের ছেলে জয়ন্ত নম মন্ডল( ৭)। খবরের সুত্রে জানা যায় নিহত দুই শিশু পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে প্রাণ হারায়। দীর্ঘ সময় তাদের সাড়া না পেয়ে খুজতে গিয়ে তাদের পুকুর থেকে মৃত অবস্থা উদ্ধার করা হিয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency