নিজস্ব প্রতিবেদক : অনন্তলোকে পাড়ি জমালেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, প্রাবন্ধিক, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার। আজ ৫ জুলাই ২০২৬ তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সাহিত্যসমালোচক ও চিন্তক। তিনি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও সমাজভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে লিখে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর লেখায় জাতীয়তাবোধ, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের বিষয়গুলো গুরুত্ব পায়।
তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে বাংলার লোকসংস্কৃতি, সাহিত্য ও সমাজ, জাতীয়তাবাদ ও বাংলাদেশ, রাজনীতি ও সংস্কৃতি ইত্যাদি। তিনি বিভিন্ন পত্রিকায় কলাম ও প্রবন্ধ লিখেছেন এবং বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সবশেষ তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে ছিলেন।
কিশোরগঞ্জ পাকুন্দিয়ার গর্বিত সন্তান। তিনি ১৯৪০ সনের ৩০ শে সেপ্টেম্বর জন্মেছিলেন।
তাঁর প্রকাশিত বই সমুহ হচ্ছে ২২ টি প্রবন্ধের বই, ২ টি অনুবাদগ্রন্থ, ৭ টি সম্পাদিত গ্রন্থসহ তাঁর সম্পাদনায় সুন্দরম (১৯৬২-৬৩) এবং লোকায়ত ১৯৮২ সাল হতে প্রকাশিত হয়ে আসছে।
তিনি বাংলাদেশ লেখক শিবির পুরস্কার (১৯৭৪), বাংলা একাডেমী পুরস্কার (১৯৮১), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৯৭), অলক্ত সাহিত্য পুরস্কার (২০০৬) এ ভূষিত হন।
পরপারে শান্তিতে থাকুন এমনটাই প্রার্থনা।
শোক, শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানাই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency