বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স ‘এসআরবি’ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই অংশ হিসেবে, এসআরবি-১৪ এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ২১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ কেজি গাঁজাসহ ০২ নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে।
*অভিযান-১:*
সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. সকাল অনুমান ০৭:৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর সিএনজি তল্লাশি চালিয়ে নারী মাদককারবারি শিরিনা বেগম (৪২), জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে, তার সাথে থাকা লেডিস ব্যাগ থেকে ২১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
*অভিযান-২:*
একই কোম্পানির অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. বিকাল অনুমান ৮০৫ মিনিটে কিশোরগঞ্জ করিমগঞ্জ থানার বালিখোলা ফেরীঘাট এলাকায় তল্লাশি করে নারী মাদককারবারি জেসমনি আক্তার (৪২), জেলা-টাঙ্গাইলকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো মতে, তার সাথে থাকা ট্রাভেলিং ব্যাগ থেকে ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency