1. admin@narashundanews.com : admin :
প্রতিধ্বনি থিয়েটারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চায়িত হলো নাটক ” সখিনার বিলাপ ” - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

প্রতিধ্বনি থিয়েটারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চায়িত হলো নাটক ” সখিনার বিলাপ ”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৭৭ Time View

স্টাফ রিপোর্টার: প্রতিধ্বনি থিয়েটারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (৫ জুলাই) রাত ১০ টায় নাটক’টি মঞ্চায়িত হয়।মুক্তি চৌধুরীর রচনায় ও আবু জাবিদ ভুঞা সোহেল’র নির্দেশনায় এ নাটকে অভিনয় করেন, সাইদুল হক শেখর, হারুন আল রশীদ, আবু জাবিদ ভুঞা সোহেল, শৈবাল পাল দিপু, সাইমন আহমেদ সায়েম এবং সুমাইয়া শাহরিন। নাটক টি উপভোগ করতে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিপুল পরিমাণ দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় । এর আগে প্রতিধ্বনি থিয়েটারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুভূতি জানাতে গিয়ে প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি আবু জাবিদ ভুঞা সোহেল বলেন: শুধু বইয়েরবোঝা নয়- শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করুন। তাহলে আপনার সন্তান মাদকে জড়াবে না। প্রতিধ্বনি থিয়েটারের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভানু্ধ্যায়ী সকলকে শুভেচ্ছা জানাই। প্রতিধ্বনি থিয়েটারের সভাপতি আবু জাবিদ ভুঞা সোহেল’র সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করীম রুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। আনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দীন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুল হাসান, কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর, কিশোরগঞ্জ জেলা জাসাস এর আহ্বায়ক ইফতেখার আহাম্মেদ বাবুল, ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency