1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৪২ Time View

 

কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বালাম বইয়ের পাতা চুরি
কিশোরগঞ্জ জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকারি বালাম বইয়ের পাতা চুরি এবং তথ্য জালিয়াতির মামলায় ললিত সরকার (৪৯ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি রবিবার (৪ অক্টোবর) বিকালে জানাজানি হওয়ার পর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার দীপালী রানী পাল বাদী হয়ে এ ব্যাপারে শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় ললিত সরকারের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ললিত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। সে কিশোরগঞ্জের পূর্ব তারাপাশা এলাকার মৃত সুদন সরকারের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ পপি সাহা রেকর্ড কিপার দিপালী রানী পালকে জানান যে, গত ৩০ সেপ্টেম্বর ললিত সরকার সাব-রেজিস্ট্রি অফিসের সরকারি রেজিস্ট্রি বালাম নম্বর-৫৮ এর ৩৯ থেকে ৪৬ নম্বর পৃষ্ঠা (মোট ৮ পৃষ্ঠা) ছিঁড়ে নিয়ে তাঁর বাসায় হাজির হন এবং সেটির একটি অবিকল নকল কপি তৈরি করে দেওয়ার অনুরোধ জানান।

তবে বালামের পাতার লেখা কাটাছেঁড়া ও নাম-ঠিকানা পরিবর্তন করা দেখে এবং সরকারি নথি একজনের ব্যক্তিগত হাতে আসায় পপি সাহার সন্দেহ হয়। তিনি ওই দলিলের নকল লিখতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে রেকর্ড কিপার দিপালী রানী পাল বিষয়টি যাচাই করতে বালাম নম্বর-৫৮ পরীক্ষা করে দেখেন যে ৩৯ থেকে ৪৬ নম্বর পর্যন্ত পৃষ্ঠাগুলো বালাম বইয়ে অনুপস্থিত। দীপালি রানী পালের ধারণা গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে যেকোনো সময়ে ললিত সরকার অজ্ঞাত আসামীদের সহযোগিতায় অফিসে প্রবেশ করে প্রত�

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency