1. admin@narashundanews.com : admin :
কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নূর মোহাম্মদ পলাশ, ব্যুরো চিফ কিশোরগঞ্জ।
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৪ Time View

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার নয়াপাড়ায় মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সুস্থ-সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় ‘এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে নয়াপাড়ার প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​সমাজসেবক মো. আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাছির উদ্দিন রিপন, বাংলাদেশ মানব কল্যাণ সংগঠনের সম্পাদক মো. আবু বকর রেনু, সাবেক কাউন্সিলর সাদমিন, সমাজসেবক মো. সেলিম রেজা, নাসির উদ্দিন, লোকমান মিয়া, পৌর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. রুবেল এবং সুশীল সমাজের প্রতিনিধি মো. হাবিবুল ইসলামসহ আরও অনেকে।
​মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধ করতে হলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে সোচ্চার হতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, মাদক পাইকারি বিক্রেতা বা মূল হোতাদের কারাদণ্ড দিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ মাদক ব্যবসার সাহস না পায়।
​বক্তারা আইনি প্রক্রিয়ার ফাকফোকর দিয়ে মাদক কারবারিরা যেন সহজেই ছাড়া পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার স্থানীয় মসজিদে আলোচনা এবং এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
​উক্ত মানববন্ধনে স্থানীয় যুবসমাজ ও সাধারণ পুরুষদের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষেরা এক জোট হয়ে এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency