1. admin@narashundanews.com : admin :
গ্রন্থিক এবং বই বর্ষাকালীন বইমেলা শুরু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

গ্রন্থিক এবং বই বর্ষাকালীন বইমেলা শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৭ Time View

প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর আয়োজনে আজ শুক্রবার সকালে
রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার পঞ্চম তলায় অবস্থিত বাহারি আহারে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা শুরু হয়েছে।
বইমেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক বদরুল আলম খান, কথাসাহিত্যিক আহমদ বশীর, লেখক অনুবাদক জাভেদ হুসেন, পরিবেশকর্মী ইবনুল সাঈদ রানা, মননরেখা সম্পাদক মিজানুর রহমান নাসিম, লেখক সাংবাদিক মু আ লতিফ, কথাসাহিত্যিক পলাশ মজুমদার, উন্নয়নকর্মী সেকান্দর আলী সুমন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম খান, এবং বই সম্পাদক ফয়সাল আহমেদ ও গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল।
আলোচনার পর অতিথিবৃন্দ ঘন্টা বাজিয়ে বর্ষাকালীন বইমেলার উদ্বোধন করেন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে, এবং বই গ্রন্থিক এর এই আয়োজন কে সাধুবাদ জানিয়ে বলেন, বই নিয়ে এমন মেলা বেশি করে হওয়ার দরকার। পাঠকের নিকটে বই পৌঁছে দেওয়ার জন্য বইমেলা একটা চমৎকার মাধ্যম। শুধু রাজধানীতেই নয় ঢাকার বাইরেও এমন মেলা করতে হবে।
এবং বই সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, আজ শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই) প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বইমেলায় থাকছে প্রায় ১৫টি প্রকাশনীর বই। এছাড়া দুই দিনই গুরুত্বপূর্ণ কবি ও লেখকরা উপস্থিত থাকবেন।
গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, মেলায় বইপ্রেমীদের জন্য গ্রন্থিক প্রকাশন বই ৩৫% কমিশনে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের স্টলে রয়েছে শিশু কিশোর উপযোগী অরিজিনাল বিদেশি বই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency