1. admin@narashundanews.com : admin :
দংশিতা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

দংশিতা

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ Time View

পর্ব পাঁচ.

অফিসের বারান্দায়ই পেলাম গোঁফু কাকাকে। বললাম,
– কাকা, কী খবর?
তিনি চিরাচরিত হাসিখুশি কণ্ঠে বললেন,
– আরে বেডি আইছো? খবর ভালা। তাজা খবর আছে।

গোঁফু কাকার কাছে খবরের অভাব নেই। এলাকার খবর ছাড়াও দেশ বিদেশের নানা খবর তার স্টকে জমা থাকে। সেসব খবরের উৎসও বড় বিচিত্র। স্কুলশেষে প্রতিদিন এলাকার বাজারে একবার চক্কর দেন। চা খান আর গল্প করেন। গল্প করতে করতে খবরের সন্ধান করেন। স্কুলে আসার আগেও একবার বাজারে চক্কর দেন। আবার গল্পবাজি। সকালের তাজা খবর সংগ্রহ করেন। অবস্থা এমন হয়েছে, খবরই যেনো লাফিয়ে তার কাছে ছুটে আসে। যেনো এক ধরণের নেশা পেয়ে বসেছে তাকে। জগতে মানুষ কতোভাবে ভালো থাকতে চায়। গোঁফু কাকার ভালো থাকার উপায় এই গল্প বলা। এটা অন্যায় নয়। থাকুক না এভাবে, মন্দ কী!
গোঁফু কাকা সুযোগ পেলেই পত্রিকা পড়েন। বইও পড়েন। পড়ার ব্যাপারে তার কোনো বাছ বিচার নেই। হাতের কাছে যা পান তাই পড়েন। অবশ্য তার পড়া নিয়ে বিরম্বনার গল্পও আছে। একবারের ঘটনা এ রকম, পড়তে পড়তে বইয়ের ভেতর এমনভাবে ঢুকেছেন যে, ক্লাসের ঘন্টা দেবার খবর নেই। একঘন্টা গিয়ে আরেক ঘন্টা ছুঁইঁছুঁই। স্যার-ম্যাডামরা মহাবিরক্ত হয়ে ক্লাস থেকে বেরোতে থাকলে তৃতীয় ঘন্টাতেই ছুটির ঘন্টা বাজিয়ে বসেন। সবাই হইহই করে ছুটে এলেন। ছেলেমেয়েরা রৈরৈ করে বেরিয়ে পড়লো ক্লাসরুম ছেড়ে। আর আটকানো গেলো না। গোঁফু কাকা বোকা বনে গেলেন। হেডস্যার এসে বললেন, তোমার চাকরি নাই। চাকরি অবশ্য যাওয়ার সুযোগ ছিলো না। পড়া আর গল্প করার দোষ ছাড়া তাকে আর কোনোভাবে দায়ী করা যায় না। কিন্তু সেদিনের পর হেডস্যার বেল দেয়ার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন। দায়িত্ব পড়ে আমার কাঁধে। এখন আমি বেলবাদক কাম আয়া।
গোঁফু কাকা তার জমানো গল্প রসিয়ে রসিয়ে শোনান। প্রতিদিনই শোনান। এমনকি অন্য গল্প ফুরিয়ে গেলে নিজের গল্পও। তার মন সত্যিই রসে ভরপুর। সে রসের সাথে অবশ্য সবসময় পানের রস মিশিয়ে নেন। পান ছাড়া আবার তার রসালাপ জমে না। তার পানের যোগানদার আমি। সে কারণে আমার সাথে তার ভাব মন্দ না। আজও কী গল্প জমিয়ে রেখেছেন, কে জানে? আমি বললাম,
– কাকা, সকালে কিন্তু তেমন কিছু খাইনাই। গল্প যেনো রসগোল্লাময় হয়।

গোঁফু কাকা হাসেন। তার সেই হাসি খুবই অদ্ভুত। তিনি হাসেন সারা শরীরে। হাসির সাথে শরীর দুলতে থাকে তার। হাসতে হাসতেই বলেন,
– বেডিগো, রসগোল্লা পাইবা না। আজকার কাহিনী এক্কেবারে পায়েস। চুমুক দিয়া খায়া ফালবা।

আমিও হাসতে থাকি। এরমধ্যেই গোঁফু কাকার ডাক পড়ে। হেডস্যারের কলিং বেল বাজে। আমি হাতব্যাগ রেখে নিজের কাজে মন দিই। নিজের কাজের প্রথম কাজ হলো ক্যাটলিতে পানি বসানো। পানি গরম হলে প্রথমে হেডস্যার এবং পরে একেএকে সব স্যারকে চা দেয়া।
আমি ব্যস্ত হয়ে পড়ি। গোঁফু কাকাও ব্যস্ত হন। দশটা বাজতেই পিটি-প্যারেড শুরু হয়ে যায়। পিটিতে জাতীয় সংগীত গাওয়ার সময় গোঁফু কাকার কণ্ঠ সবচে চড়া থাকে। গলার স্বর মন্দ না। তাই সুরও আসে। সবকিছুতেই তার আগ্রহ ব্যাপক। ক্লাস শুরু হলে যে যার মতোন ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত হয় পুরো স্কুলটাই।
স্কুলে আজ স্টাফ মিটিং। তাই ব্যস্ততা একটু বেশি। স্কুলে মিটিং মনেই ইটিংয়ের একটা ব্যাপার থাকে। প্রত্যেক স্কুলেই এমন কেউ একজন অবশ্যই থাকবেন, যিনি মিটিং চলাকালে খুব কায়দা করে ইটিংয়ের ব্যপারটা তুলবেন। এখানে আছেন মুখলেস স্যার।
গোঁফু কাকাকে পাঠানো হয়েছে বাজারে। পাউরুটি আর কলা আনবেন তিনি। আমি কাপ প্লেট ধুয়ে সাজিয়ে রাখছি।

এক ক্লাস বাকি রেখেই ছুটি আজ। মিটিংয়ের জন্য। মিটিং চলছে। মুখলেস স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মিটিংয়ে মনোযোগ নেই তার। তার আগ্রহ ইটিংয়ে। মিটিংয়ের মাঝখানে একবার বলেও ফেলেছেন, গোঁফুটাকে কোথাও পাঠালে সে হারিয়ে যায়। রুটি-কলা আনতে এতোক্ষণ লাগে!
তার কথার কেউ পাত্তা দেননি। মুখলেস স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি আপন মনে কাজ করছি। হেডস্যার ডাকলেন,
– মুখলেস সাহেব, এদিকে একটু মনোযোগ দেন। মিটিং চলছে তো।

মুখলেস স্যার দাঁত বের করে হাসেন। হাসলে তাকে খুব বিশ্রি লাগে। মুখের সব দাঁত বের হয়ে আসে। বিব্রত হওয়ার ভান করে তিনি বলেন-
– জি স্যার, শুনছি তো। বলেন স্যার।
– বলে ফেলেছি তো। হেডস্যার বলেন।
আবার বলি শোনেন। স্কুল ক্যাম্পাসে একশোটি কাঠের চারা লাগানো হবে। এর মূল দায়িত্বে থাকবেন আপনি আর শরীফ সাহেব। বুঝলেন? মেহগনি, আকাশি, নিম। এ ছাড়া কয়েকটা কাঠবাদাম, কৃষ্ণচূড়া এবং জারুল। এগুলো বেছে বেছে কিনে আনবেন। বাঁশ কিনে বেড়ার ব্যবস্থা করবেন। কাল সকালে এসে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে?
মুখলেস স্যার মনে মনে বিরক্ত হন। কারণ কাজ করা তার পক্ষে অসম্ভব। বরং কাজ কীভাবে করতে হবে, এ বিষয়ে বিস্তর পরামর্শ দিতে কোনো ক্লান্ত বোধ করবেন না। তিনি হাসতে হাসতে বলেন,
– কোনো সমস্যা নাই স্যার। শীরফ সাব যেহেতু আছেন, হয়ে যাবে। তিনি তো একাই একশো দশ।

হেডস্যার আর কোনো কথা বলেন না। শরীফ স্যারও না। কেনোনা দুজনেই জানেন যে কাজ শরীফ স্যারকেই করতে হবে।
গোঁফু কাকা পাউরুটি আর কলা নিয়ে এলে আমি সেগুলো সাজিয়ে দিই প্লেটে। গোঁফু কাকা নিয়ে যান সবার সামনে। কিন্তু ইচ্ছে করেই সবার পরে যান মুখলেস স্যারের কাছে। প্লেট রাখতেই মুখলেস স্যার কটমট করে তাকান তার দিকে। তিনি নির্বিকার ফিরে এসে নিজের প্লেট নিয়ে খাওয়ায় মনোযোগী হন। গোঁফু কাকা তাকে পছন্দ করেন না। সে কারণে তাকে পাত্তা দেন না। মুখলেস স্যার ফুঁসতে থাকেন। কিন্তু ঘটনা এ পর্যন্তই।
মিটিং শেষে সবকিছু গুছিয়ে আমি স্কুল থেকে বের হয়ে আসি। আজ অনকেদিন পর গোঁফু কাকার গল্প শোনা হলো না। আসার সময় চোখ চাওয়াচাওয়ি হলে তিনি বললেন,
– মায়া, পয়েসটা নষ্ট হইলো আজকা। কলা আর পাউরিুটি খায়াই খুশি থাকো। যাও।
আমিও হাসতে হাসতে বললাম, পায়েসটা কাকির জন্য নিয়া যান। কালকে রসগোল্লা নিয়া আইসেন।

বলতে বলতে আমি রাস্তায় নেমে পড়ি। মেয়ের ফেরার সময় পার হয়ে গেছে। সাধারণত আমার পরেই বাসায় ফেরে ও। কিন্তু বিশেষ কোনো মিটিং থাকলে আধঘন্টা একঘন্টা দেরি হয়ে যায়। তখন দুশ্চিন্তার অন্ত থাকে না।
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়ি পেলাম। স্কুল, গোঁফু কাকা, মুখলেছ স্যারÑ সবাই পেছনে সরে যেতে লাগলো। মাথায় আর চোখের আয়নায় কেবল মেয়েটার চাঁদমুখ। মেয়েটা নিরাপদে ফিরেছে তো?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency