1. admin@narashundanews.com : admin :
দংশিতা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

দংশিতা

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৫৬ Time View

                                                                 প্রথম পর্ব

এই প্রথম আমি ওকে দেখে চমকে উঠি। শুধু চমক নয়, রীতিমতো ভয় পেয়ে যাই। কোনো বিশেষ দুশ্চিন্তায় আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারি, আমার চাউনি দেখে ও লজ্জাবতী পাতার মতো গুটিয়ে যায়। ওর গুটিয়ে যাওয়া লক্ষ করে ফুটো বেলুনের মতো আমিও চুপসে যাই। কিন্তু চুপসানো ভাবটা নিজের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হতে দিই না। স্বাভাবিক হয়ে খুব ধীরে ওর দিকে এগোই। নিচু হয়ে থাকা মাথার কাছে গিয়ে ভেজা চুলে হাত চালাই। অন্যরকম আবেগে মায়াময় কণ্ঠ মেলে ধরি,

-শরীর খারাপ, মা?

ও আমতা আমতা করে। ডানেবায়ে মাথা নাড়ে।

-না মা, এমনি।

আমি মুচকি হাসি। শিশিরধোয়া নবীন ঘাসে আদুরে হাত বোলালে যেরকম অনুভূতি হয়, যেরকম ভালোলাগায় মন ভরে যায়, সেরকমই অনুভূতির আন্দোলন চলতে থাকে আমার সঙ্গোপন পৃথিবীজুড়ে। ও আমার দিকে তাকায় না। অন্যমনস্কভাবে বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে ব্যস্ত থাকার চেষ্টা করে। আমি ওকে বুঝতে পারি। ওর শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণটা বুঝতে পারি। সাতসকালে গোসল সেরে ফেলার কারণটাও। বুঝতে পেরে আর ওর রূপের অপূর্ব মোহনীয়তায় আমি চিন্তিত হই। মেয়েটি এখনই এতো সুন্দরী হয়ে উঠছে কেনো? এতো উপচেপড়া যৌবন ভর করছে কেনো ওর শরীরে? ভেবে আমার ভয় লাগে। বড্ড ভয় লাগে। অথচ অন্তরের চোখ মেলে তাকালেই মন ভরে যায় মুগ্ধতায়। প্রাণ জুড়িয়ে যায় কোমনীয়তায়। কতো আর বয়স? তসবি জপার মতো করে আঙুল টিপে টিপে হিসেব করতে থাকি। পনেরো বছর ছয় মাস পার হলো।

এ বয়সেই ছেলেরা ওর দিকে শকুনের মতো তাকিয়ে থাকতে শুরু করে। শুধু ছেলেরা নয়, ছেলেবুড়ো সবার চোখে এতা লোভনীয় চাউনি- রিকশাওয়ালা থেকে শুরু করে দোকানদার-পথচারি সবাই উঠতি বয়সী মেয়েদের দিকে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকিয়ে থাকে, যেনো এরা চেটেপুটে খেয়ে ফেলার মতো জিনিস!

সবে দশম শ্রেণি চলছে। এরই মধ্যে চ্যাংড়া ছেলেদের বাপ-মারা এসে পান-চুন খেতে শুরু করে দিয়েছে। ভারি যন্ত্রণা। মানুষের আন্দাজ-বরাদ বুঝি আর অবশিষ্ট নেই। শহুরে কোলাহল থেকে সামান্য দূরে বাসা নিয়ে থাকি। না গ্রাম, না শহর। যেখানে মানুষের অপ্রয়োজন আনাগোনা খুব একটা নেই। এখানে এসেও হানা দেয় তারা। কিন্তু এদেশে মেয়েদের অনেক রকমের দোষ। এরমধ্যে সুন্দরী হওয়াও একটি। সুন্দরী মেয়েদের আরেক দোষ পিতা না থাকা। আরেক দোষ দরিদ্র বা অসচ্ছল পরিবারে জন্মানো। আমার মেয়েটার এরকম অনেক দোষ। এ জন্যই মনটা ভেতরে ভেতরে কেমন করে। মোচড় দিয়ে ওঠে বারবার।

মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কোথায় যেনো হারিয়ে গিয়েছিলাম। নিজের কছে ফিরে আসতেই মনে হয়, ধূর! বৃথাই এতো ভাবছি। ও আর এমন কি বড় হয়েছে! মাত্র তো দশম শ্রেণি। বাচ্চা মেয়ে। আমার আদরের যাদুসোনাটা। আমার ময়না পখিটা। মনের ভেতর এ কথাগুলোই যেনো কাগুজে উড়োজাহাজের মতো এ-মাথা ও-মাথা ঘুরে এলো। ওড়াউড়ি করলো আনন্দভোলা পায়রার মতো।

মেয়ের দিকে ফিরে তাকিয়ে আবার চমকে যাই। ও চোখ বড় বড় করে একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। জিজ্ঞাসু ভঙ্গিতে।

-কী হয়েছে মা? এমন করছো কেনো? কোনো সমস্যা?

নিজেকে সামলাই। সমস্ত ভয়-জড়তা-চিন্তা মনের বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে স্বাভাবিক হই। মুচকি হেসে বলি-

-না রে মা, কোনো সমস্যা না। দিনে দিনে আমার মেয়েটা যে কতো সুন্দরী হয়ে উঠছে, সেটাই দেখছিলাম।

বলতেই মেয়ে হাসিতে ফেটে পড়ে। সেই হাসিতে ভোরের শিউলি গড়াগড়ি খায়। প্রজাপতির মতোন ওড়াউড়ি করে দারুণ এক মুগ্ধতা। হাসির কারণ আমি ধরতে পারি না। মুচকি হাসিটা জোর করে সমসÍ মুখম-লে ধরে রেখে জিজ্ঞেস করি,

-হাসছিস কেনো? হাসির কথা কখন বললাম?

মেয়ের হাসির তোড় আরও বেড়ে যায়। থামতেই চায় না। এবার সত্যি সত্যি দ্বিধায় পড়ে যাই। মনের ব্ল্যাকবোর্ডে যেসব কারণ লিখেছি, ভয় হয় সেগুলোর একটাও কমন পড়লো না কি না। মানুষের অবিশ্বাস্য এক শক্তি আছে। সে সব প্রশ্নেরই কোনো না কোনো উত্তর ঝটপট তৈরি করে ফেলে। হয়তো সেটা ভুল, হয়তো অবান্তর কিংবা হাস্যকর। কিন্তু তবু সে এটা পারে। পারে বলেই সে জগতে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। মানুষের মনের এই অফুরন্ত শক্তিবলে অনেক অসাধ্য সাধন হয়ে যায়। কিন্তু অমানুষের যা আছে, তা ক্ষমতাÑশক্তি নয়। নানান রকম ক্ষমতা। কারো অর্থের, কারো-বা শর্তের। কারো পেশির, কারো বেশির। কারো শিঙের, কারো লিঙ্গের। লিঙ্গের ক্ষমতাধারীরা সমাজের সবচে উঁচুদরের অমানুষ। এদের পশুও বলা হয়। এসব পশুর যন্ত্রণায় অতিষ্ঠ সমাজ। সমাজের সবখানে এদের অবাধ বিচরণ। এদের নোংরা পাশবিকতার কবলে পুরো দেশ। এ জন্যই মা হিসেবে এতো ভয়, এতো দুশ্চিন্তা।

মেয়ের হাসি থামছে না। মাঝেমাঝে এতো হাসে মেয়েটা! আশ্চর্য! হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ে। বলে,

-তুমি এমন কেনো মা, বলো তো! তোমাকে দেখলাম তাকিয়ে আছো বাইরে, এক দৃষ্টিতে, যেনো স্ট্যাচু। আর বললে দেখেছো আমার সৌন্দর্য। তোমার মেয়ে এখানে আর সৌন্দর্য চলে গেছে বাইরে। ও মাই গড! তোমার মেয়ে তাহলে টু ডাইমেনশনাল? নাকি থ্রি ডাইমেনশনাল, মানে থ্রিডি? সাতসকালে কী হাসিটাই না হাসালে তুমি মা, জোশ!

এবার আমাকেও হাসতে হয়। না হেসে পারা যায় না। মানুষের দুটো অনুভূতি অতি পবিত্র। এর একটি আনন্দময় হাসি, অন্যটি আনন্দময় কান্না। এ দুটো অনুভূতির সাথে যে সাড়া দেয় সেও পবিত্র হয়ে ওঠে। আত্মজার পবিত্র হাসির সাথে যোগ দিয়ে আমিও পবিত্র হয়ে উঠি। হাসতে হাসতেই বলি,

– হয়েছে হয়েছে। এবার হাসি থামা। চল নাশতা করি। আজ সকাল সকাল দুজনে ঘুরতে বেরোবো।  সারদিন ঘুরবো।

-সত্যি!

-হ্যাঁ সত্যি।

-তিন সত্যি বল।

– তিন সত্যি না, সাড়ে তিন সত্যি। হাহাহা। আয়, খেতে চল।

-আমার লক্ষ্মী মা।

কথোপকথন শেষ হলে নাশতার টেবিলে বসে পড়ি মা মেয়ে। খেতে বসে খুব বেশি কথা হয় না। শুধু ঠিক করি, কোনদিকে ঘুরতে যাওয়া যায়। প্রতি সপ্তায়ই একবার বের হই। মা মেয়ে মিলে ছুটিটা উপভোগ করি। আমাদের কাজ কী আর! এখানে ওখানে যাই, ঘোরাফেরা করি, ছবি তুলি অর আড্ডা দিই। ভালো একটা রিফ্রেশমেন্ট হয়।

আজকের মেনুতে চালের রুটি আর আলু-কাকরোল সবজি। মা মেয়ে দুজনেরই প্রিয়। প্রিয় খাবারে প্রিয় সকাল। দারুণ ব্যাপার না!

Please Share This Post in Your Social Media

One thought on "দংশিতা"

  1. admin says:

    আনন্দময় পাঠের জন্য দারুণ এক উপন্যাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency