1. admin@narashundanews.com : admin :
পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেল রেকর্ড ১৮ কোটির ২১ লাখ টাকা! - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেল রেকর্ড ১৮ কোটির ২১ লাখ টাকা!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে।
এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনা।
রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ টাকা পাওয়া গেছে এবার।
এর আগে মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় দানবাক্সগুলো খোলা হয় এবং সোয়া ১০টার দিকে গণনা শেষ হয়। প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো।
এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
এবার দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনার কাজ
আজ সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরে সেগুলো মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে গণনায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।
পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয় বলে জানান জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, এ পর্যন্ত ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। আজকের টাকা গণনা শেষে আগের টাকার সঙ্গে এই টাকাও ব্যাংকে জমা হবে। এ ছাড়া সোনা–রুপার বাজারমূল্য নির্ধারণ ও নিলাম কার্যক্রম চলমান।
পাগলা মসজিদে জমা হওয়া অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয় জানিয়ে জেলা প্রশাসক বলেন, পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। মসজিদের পরিসর বাড়াতে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।
কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয় বলে প্রচলিত আছে। এ বিশ্বাস থেকে দূরদূরান্তের মানুষ এখানে দান করতে আসেন। নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুলে পাওয়া যায় বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency