1. admin@narashundanews.com : admin :
বাংলাদেশকে কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বাংলাদেশকে কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে বা উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই।
তিনি বলেন, বিএনপিকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে কিছুসংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করে রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে এবং দেশের মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরসহ বাংলাদেশের সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই বিদ্যুতের সমস্যা স্বৈরাচারের, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।
তিনি বলেন, আগামী ২৭ আগস্ট আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে সরকার দেশের মানুষের সামনে কিভাবে আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে সেই পরিকল্পনা উপস্থাপন করবে।
অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।
তিনি বলেন, আগামী ২৭ আগস্ট আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে সরকার দেশের মানুষের সামনে কিভাবে আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে সেই পরিকল্পনা উপস্থাপন করবে। এসময় তিনি জানান, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে এবং সকল খরচ সরকার বহন করবে।

শপথ গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency