1. admin@narashundanews.com : admin :
ম্যাপ না দেখে উচ্ছেদ অভিযান, ভুল খতিয়ানে ভুক্তভোগীর ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ম্যাপ না দেখে উচ্ছেদ অভিযান, ভুল খতিয়ানে ভুক্তভোগীর ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

আলম মাহবুব, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের কাস্তুল মৌজায় আদালতের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সঠিক ম্যাপ যাচাই না করেই ভুল খতিয়ানে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তাদের বসতঘরসহ প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাসিন্দা মোছাঃ হাজেরা খাতুন (৪৫), পিতা- সুলেমান মিয়া, কাস্তুল মৌজার ৪২৩ দাগের ৩০১ খতিয়ানের জমি সংক্রান্ত বিষয়ে আদালত থেকে উচ্ছেদের ডিগ্রি নিয়ে আসেন। পরবর্তীতে বাজিতপুর দেওয়ানী আদালতের উচ্ছেদকারী কর্মকর্তারা ওই রায়ের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, উচ্ছেদ কার্যক্রমের আগে জমির সঠিক অবস্থান নির্ধারণে কোনো প্রকার ম্যাপ যাচাই না করেই ৪২৩ দাগের ৩০২ খতিয়ানে অভিযান চালানো হয়। এতে ৬টি বসতঘর ভেঙে ফেলা হয় এবং ঘরে থাকা ধানসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়। এতে তাদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে সাব-কাউলা দলিলের মাধ্যমে ৪২৩ দাগের ৩০২ খতিয়ানে ১০ শতাংশ জমি ক্রয় করেন মোঃ আব্দুল মালেক ও তার ছেলে আব্দুল হাসেম। দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছিলেন তারা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পূর্বপুরুষের ক্রয়কৃত জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৬টি পরিবারের প্রায় ৩০-৩৫ জন সদস্য চরম দুর্ভোগে পড়েছেন। তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত জমির অবস্থান নির্ধারণ এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, আদালতের আদেশ বাস্তবায়নের আগে জমির দাগ, খতিয়ান ও ম্যাপ সঠিকভাবে যাচাই করা প্রয়োজন ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency