1. admin@narashundanews.com : admin :
সড়কে প্রাণ গেল মায়ের : নিরবের বিদেশ যাওয়া হলো না - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

সড়কে প্রাণ গেল মায়ের : নিরবের বিদেশ যাওয়া হলো না

উপজেলা প্রতিনিধি, ইটনা,কিশোরগঞ্জ
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ভাগ্য ফেরানোর আশায় ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া। ছেলের বিদেশযাত্রার খরচের জন্য ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন দিশেহারা তিনি। একই দুর্ঘটনায় রাশিদ মিয়া ও তার ছেলেও আহত হয়েছেন। নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)।
স্বজনরা জানান, আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল রাশিদ মিয়ার ছেলে নিরবের (২১)। সেই উদ্দেশে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিবারের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই মারা যান জয়বাহার।রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা পণ্যবাহী গাড়িটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার পূর্বগ্রাম শান্তিপুরের মো. রাশিদ মিয়া। ছেলের বিদেশযাত্রার খরচের জন্য ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন দিশেহারা তিনি। একই দুর্ঘটনায় রাশিদ মিয়া ও তার ছেলেও আহত হয়েছেন। নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)।
স্বজনরা জানান, আগামী শুক্রবার সৌদি আরব যাওয়ার কথা ছিল রাশিদ মিয়ার ছেলে নিরবের (২১)। সেই উদ্দেশে গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিবারের সঙ্গে ঢাকা যাচ্ছিলেন তিনি। পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই মারা যান জয়বাহার।রাশিদ মিয়া বলেন, ছেলেকে বিদেশে পাঠাতে ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সব শেষ হয়ে গেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় কটিয়াদী হাইওয়ে থানায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরি বা পণ্যবাহী গাড়িটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার অভিযোগ নিয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency