1. admin@narashundanews.com : admin :
অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

অষ্টগ্রামে পৃথক অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ৬ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আকবর হোসেন (৩৫), শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) এবং স্বপন গোয়ালা (২৭)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ, রংপুর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-১০, তারিখ ২০ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ)/১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে পরিচালিত অপর অভিযানে বাঙ্গালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর (নতুন মোকাম) এলাকায় আইয়ুব আলীর বাড়ি সংলগ্ন পাকা সড়ক থেকে নুরুজ আলী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় এফআইআর নং-১১, তারিখ ২০ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, নুরুজ আলীর বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় পূর্বে আরও পাঁচটি মামলা রয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অষ্টগ্রাম থানা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency