1. admin@narashundanews.com : admin :
অষ্টগ্রামে সুফিসাধক হযরত মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ.)-এর ১০ম বার্ষিক উরস মোবারক - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

অষ্টগ্রামে সুফিসাধক হযরত মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ.)-এর ১০ম বার্ষিক উরস মোবারক

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫৯ Time View

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আজ (৩০ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে পালিত হচ্ছে প্রখ্যাত সুফিসাধক, ইসলামী গবেষক, লেখক ও পীরে মোকাম্মেল হযরত মাওলানা শাহ সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ.)-এর ১০ম বার্ষিক উরস মোবারক।
তিনি ১৯৩২ সালের ৮ এপ্রিল অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক হাবিলী নয়কোষা জমিদারবাড়ির সুপ্রসিদ্ধ সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রসিদ্ধ আলেমে দ্বীন ও বুজুর্গ হযরত সৈয়দ আবদুল হেকিম (রহ.)। তিনি আধ্যাত্মিক ও বংশীয় ঐতিহ্যে সমৃদ্ধ এক সম্ভ্রান্ত পরিবারের উত্তরসূরি ছিলেন।
প্রাথমিক ধর্মীয় শিক্ষা পারিবারিক পরিবেশে অর্জনের পর তিনি তারাকান্দী আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। পরে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হযরত সৈয়দ আমীমুল এহসান (রহ.)-এর কাছে হাদিস শাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং তাঁর কাছ থেকেই বায়াত ও খেলাফত লাভ করেন।
হযরত কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ.) আজীবন অত্যন্ত অনাড়ম্বর জীবনযাপন করেছেন। শরিয়তের কঠোর অনুসরণের পাশাপাশি তিনি জিকির, মোরাকাবা ও আত্মশুদ্ধিমূলক সাধনায় নিজেকে নিয়োজিত রাখতেন। তাঁর তাকওয়া, ইবাদত ও আধ্যাত্মিক জীবন সাধারণ মানুষ ও মুরিদদের কাছে অনুকরণীয় হিসেবে বিবেচিত।
শিক্ষা ও সমাজসেবায়ও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি অষ্টগ্রাম হোসাইনীয়া আলিম মাদ্রাসায় অবৈতনিক শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ প্রায় ৩০ বছর প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, ঐতিহাসিক কুতুব মসজিদ ও কুতুবিয়া হাফেজিয়া মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জনকল্যাণে তিনি কবরস্থান, কমিউনিটি ক্লিনিক ও হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ের জন্য ভূমি দান করেন। তাঁর প্রতিষ্ঠিত ‘পাক পাঞ্জাতন পাঠাগার’-এ বহু দুর্লভ ইসলামী গ্রন্থ সংরক্ষিত রয়েছে। এছাড়া অষ্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে তিনি মসজিদ, ঈদগাহ, খানকা ও হোসাইনী মোকাম প্রতিষ্ঠা করেন।
সাহিত্য ও ইসলামী গবেষণায়ও তিনি অনন্য অবদান রেখে গেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নিয়ামতে খোদা আহলে বাইতে মোস্তফা, আত্মার খোরাক, প্রদীপ, সত্যের মানদণ্ড ইমাম হোসাইন (আ.) এবং অসায়েফে হোসাইনী। এছাড়া তাঁর অসংখ্য পাণ্ডুলিপি এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
২০১৬ সালের ৩০ জুলাই প্রায় ৮৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এরপর থেকে প্রতিবছর ৩০ জুলাই তাঁর স্মরণে বার্ষিক উরস শরিফ অনুষ্ঠিত হয়ে আসছে।
উরস উপলক্ষে দিনব্যাপী কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আজকার, ওয়াজ-নসিহত, দোয়া মাহফিল এবং তাবারক বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত, আশেকান ও মুরিদান এই উরসে অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, হযরত মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহ.)-এর আদর্শ, দ্বীনি খেদমত এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency