গত ২৭ জুলাই ২০২৬ তারিখে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জ আসেন এনসিপি নেতারা। সেখানে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমানকে ফজা পাগলা বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটুয়ারী।

একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে অসম্মান করা হলেও কার্যত কিশোরগঞ্জের সুধী মহলকে নিরব থাকতে দেখা যায়। এর প্রেক্ষিতে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার তার ভেরিফায়েড ফেইসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেন। তাঁর ফেইসবুক পোস্ট নরসুন্দা নিউজ এর পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো। খায়রুল বাশার লিখেন:
আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে ! যদি মানুষ থাকতো তাহলে, কোন বেয়াদব কমেডিয়ান সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারতো না। কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, কিশোরগঞ্জের বাপসম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সে মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারতো না। বলতে পারতো না এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে।
বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না; তাই যা খুশি বলে যাই! অত্যন্ত আন্তরিক অনুরোধ- অনেক হয়েছে এবার সংযত হওয়া উচিত।
কন্ট্রোল কন্ট্রোল…. নিজের কেলানো দাঁতও বিদ্রোহ করে বসতে পারে।
মুক্তিযোদ্ধা ফজুলুর রহমান কিশোরগঞ্জের অহঙ্কার , কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তী , বর্তমান কিশোরগঞ্জের কান্ডারী। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে , আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency