1. admin@narashundanews.com : admin :
এসআরবি-১৪ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

এসআরবি-১৪ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৮৪ Time View

কিশোরগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাব্বি মিয়া (২২) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, কিশোরগঞ্জ।

গ্রেফতারকৃত মোঃ রাব্বি মিয়া (২২) কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৮(০৩)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ২০(ক) এর ০৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

১৭ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ৭:২০ মিনিটে হকিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মোঃ রাব্বি মিয়া (২২) কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ ইসলাম উদ্দিনের ছেলে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরে বয়লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency