কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধীতপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রাজন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রাজন ধীতপুর গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির পর তিনি নিজ বাড়িতে আ/ত্ম/হ/ত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বিষয়টি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency