কিশোরগঞ্জের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৭ জনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জের কোনামাটি এলাকার আলী আহম্মদ (৬০) এবং কটিয়াদীর ভিটি পাড়া এলাকার মো. সাইফুল্লাহ জামান সরকার (৫১)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency