কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। সফরকালে তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সকাল ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
দুপুর ১২টার দিকে কটিয়াদীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে পৌঁছাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর পৌনে ২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের দিকে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ২টায় সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন তারেক রহমান। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ধরনের অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency