জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২৪ ঘন্টা বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। অপরাধ দমনে কিশোরগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।পাকুন্দিয়া মাদক কারবারি গ্রেফতার
এস.আই(নিঃ)/সুবাস চন্দ্র বর্মন, এএসআই/শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পাকুন্দিয়া থানাধীন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া সাকিনন্থ শান্তিনগর চৌরাস্তায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ মিলন মিয়া(২৮), পিতা- মৃত ছাদেক মিয়া, গ্রাম- বগাডগী, ইউনিয়ন- চৌদ্দশত থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ আকরাম হোসেন(২২), পিতা- মজিবুর রহমান, মাতা- মৃত শিরিনা আক্তার, সাং- জালুয়াপাড়া ইউনিয়ন-চৌদ্দশত, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ, ৩। মোঃ শামীম(২৭), পিতা- আব্দুল কাশেম, মাতা- বকুলা বেগম, গ্রাম- সালংকা, ইউনিয়ন- নারান্দি, থানা- পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জদের ৪৭(সাতচল্লিশ) পিচ গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন ৪.৭ গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ১৪,১০০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে পাকুন্দিয়া থানার ,এফআইআর নং-২৭, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৬; জি আর নং-২০৮, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৬; সময়- ০০.৩০ মিঃ ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হইয়াছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency