দ্বিতীয় পর্ব
ছুটির দিনগুলো থাকে মানুষের ভিড়ে ভর্তি। বাইরে বেরোলেই পুরো শহরটাকে মানুষের এক অখ- জটলা বলে ভ্রম হয়। শহরভর্তি নানান রকম মানুষ। আশ্চর্য, এতো মানুষ আসে কোত্থেকে! এমন দিনে হ্যামেলিনের বাঁশিওয়ালার কথা মনে পড়ে। সেই আশ্চর্য অদ্ভুত বাঁশিওয়ালা, যার যাদুভরা বাঁশির সুরে শহুরে বাড়িগুলোর খাটের তলা থেকে, টেবিলের কোনা থেকে, জুতোর ভেতর থেকে, জামা আর টুপির ভেতর থেকে নানান পদের শত শত ইঁদুর বেরিয়ে আসে। ছুটির দিন কি সেই যাদুর বাঁশি, যার পাগলকরা সুর মানুষকে টেনে বের করে নিয়ে আসে রাস্তায়, নদীর পাড়ে, খেলার মাঠে?
ছুটির দিনে শহরের খোলা স্থানগুলোতে রীতিমতো মানুষের হাট জমে ওঠে। সে হাটে শুধুই আনন্দ বেচাকেনা হয়। সে আনন্দ নির্মল, ঝকঝকে, ছোটখাটো খুনসুঁটিতে উজ্জ্বল। আনন্দ মানুষকে সুন্দরভাবে বাঁচতে অনুপ্রাণিত করে। আশাবাদী জীবনের ¯্রােতে হাত-পা ছুঁড়ে সাঁতরাতে সাহস যোগায়। মূলত আনন্দ হলো শৈশবে দেখা সেই দিগন্তরেখার মতো, যেখানে পৌঁছার জন্য আমরা সূর্যাস্ত অব্দি দৌড়াতে থাকি।
সারাদিন ঘোরার কথা থাকলেও বের হই দুপুরে খেয়ে। একটু আয়েশ করে। তবু অনেকটা সময় নিয়ে রিকশায় ঘোরা হয়। আজকাল শহরে ঘুরে কোনো মজা পাওয়া যায় না। যানজট, মানবজট, শব্দধদূষণজটÑ সব মিলিয়ে এক মহা জটাজটিÑ বিতিকিচ্ছিরি অবস্থা। মাঝেমাঝে তাই শহর ছেড়ে একটু দূরে চলে আসি। দূরে এসে প্রকৃতির কোলে এক ধরণের প্রশান্তির ছায়া পাই। সে ছায়ায় মেজাজ ফুরফুরে হয়ে ওঠে। মনের পালে অচেনা হাওয়ার দোলা লাগে। দেহের সংরক্ষিত বনাঞ্চলে চপল হরিণ দৌড়ে যায়।
কিন্তু সমস্যা এখানেও আছে। শিস বাজানো পার্টি, অশ্লীল শব্দবাজ পার্টি, বয়ঃসন্ধিকালীন চ্যাংড়া পার্টি। এসব পার্টিকে পাশ কাটিয়ে যেতে হয়। ইগনোর করে করে চলতে হয়। সেজন্য পথচলা সবসময় সহজ হয় না। মাঝেমাঝে হাত-মুখ গরম করম করতে হয়। গরমে গরম কাটে। পার্টি নিস্তেত হয়ে নিজের রাস্তা খোঁজে। সেক্ষেত্রে এমন একটা বাড়তি ভাব ধরতে হয়, যেনো চাইলেই এদের জীবন বরবাদ করে দেয়া যায়। যেনো এরা বাঘের সামনে পড়া সামান্য খরগোশ। অবশ্য কখনো কখনো ভয় সংকোচে নিজেদেরও পালাতে হয়। সমাজ পঁচে গেলে নিচের দিকের গণনায় পড়া মানুষগুলো কী-ই আর করতে পারে?
মেয়েকে খুব হাসিখুশি লাগছে। হাসতে হাসতে মুক্তো ছড়িয়ে যাচ্ছে পথে পথে। প্রকৃতি থেকে সংগৃহিত সব মুক্তোই বিক্রিযোগ্য। মানুষের হাসিই একমাত্র এমন মুক্তো ঝরায়, যার কোনো মূল্য হয় নাÑ যা বিক্রিযোগ্য নয়।
অনেক দূরে চলে এসেছি আমরা। এবার ফিরতে হবে। রিকশাচালককে বললাম,
– চাচামিয়া, রিকশা ঘোরান।
বলে বাঁ দিকে তাকাতেই চোখ আটকে গেলো পানিভরা একটা ক্ষেতে, যেখানে কচুরিপানা ফুলের দারুণ সমারোহ। যেনো ফুলের ভাসমান বাগান। এই ফুলটি আমার খুবই প্রিয়। আরেকটা ফুল আমার প্রিয়- ঢোলকলমি। শহরের বিউটিপার্লারে সজ্জিত পরিপাটি রমনী দেখে অভ্যস্ত পুরুষরা গ্রামে এসে অগোছালো চুলছড়ানো সহজ সুন্দরী মেয়েদের দেখে যেমন চমকে ওঠেন, তেমনি গোলাপ-রজনীগন্ধা-হাসনাহেনা দেখে অভ্যস্তরাও গ্রামের বিল-ঝিল-পুকুরের অধিবাসী অপরূপ কচুরিপানা আর পাড়ে দাঁড়িয়ে থাকা ঢোলকলমির প্রেমে পড়বেনÑ সন্দেহ নেই। কচুরিপানা আর ঢোলকলমিÑ দুটোর সাথেই আমার সম্পর্ক ঘনিষ্টতর, আপনজনের মতো। সাদার উপর হালকা গোলাপি, বেগুনি আর নীলের সমারোহে অপরূপ হয়ে ওঠে কচুরিপানার ফুলটি। পানি পেলে এটি সারাবছরই ফোটে। তবে বসন্ত থেকে বর্ষা পর্যন্তই বেশি জৌলুশ ছড়ায়। ঢোলকলমি অবশ্য সারাবছরই ফোটে। ঢোলকলমির ইংরেজি নামটাও খুব সুন্দর- পিংক মর্নিং গ্লোরি। বৈজ্ঞানিক নাম ষঢ়ড়সড়বধ পধৎহবধ. ছোটবেলায় আমরা এটিকে মাইক ফুল বলতাম।
রিকশা উল্টোদিকে ঘুরে গেলো।
রিকশাওয়ালা লোকটাকে বেশ সরল আর শর্মিন্দা-টাইপ মানুষ মনে হলো। তার রিকশায় একজন তরুণী আর একজন কিশোরী থাকা সত্ত্বেও কারো দিকেই ভালো করে তাকান না। দুতিনবার কথা বলার প্রয়োজন হলে এরমধ্যেই দারুণ বিনোদন দিয়েছেন। আমাকে সম্বোধন করেছেন বইন আর মেয়েকে আপা। মেয়ে তো হাসতে হাসতে একশেষ। অবশ্য আমরাও তার সাথে তাল মিলিয়ে বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছি। মা মেয়ে দুজনেই তাকে চাচামিয়া বলছি। মেয়ে জিজ্ঞেস করে,
– চাচামিয়ার নাম কী?
তিনি উত্তর দেন,
ইছবালী আফা। মায় রাকছে। ডাকনাম ইছব। সে হাসতে হাসতেই আবার জানতে চায়,
– ছেলেমেয়ে আছে?
– হ, তিনডা মাইয়া আছিন। বিয়া দেলাইছি সবডিরে। পোলা নাই। আল্লা পছন করেনাই।
– পছন করেনাই ক্যান্? আল্লার কাছে কান্নাকাটি করেননাই?
– করছিগো আফা! হেই কথা কইলে কী অইবো! সব তাইনের মর্জি। তাইন তো থাহেন অনেক উপ্রে। অত উপ্রে কি হগলের ডাক যায়?
– চাচি আছে?
– আছে। হেয় আর যাইব কই?
– চাচির বয়স কেমন?
– ওই তিনবেলা রানতে পারে। নিজে নিজে খাইতে পারে। আর মাজেমইধ্যে কানতে পারে। এইরকম।
– আপনি কানতে পারেন?
– নাহ! পানি নাই।
– আচ্ছা, বাদ দেন চাচামিয়া। অত কান্নাকাটি করে লাভ নাই। ছোট মেয়েকে কত বছর বয়সে বিয়ে দিয়েছেন?
এবার তিনি আর কথা বলেন না। ছোট্ট করে দীর্ঘশ্বাস ছাড়েন। এ সময় রিকশা চালানের গতি বেড়ে যায়। গলায় রাখা গামছায় মুখ মোছেন। সোজা সামনের দিকে তাকিয়ে এক মনে রিকশা চালাতে থাকেন। দীর্ঘশ্বাসের মিহি অথচ ভারি শব্দটা বাতাসে গোলমাল বাধায়। আমি রহস্যময়তার আভাস পাই। মেয়ে আবার তাগাদা দেয়। দমবার পাত্র সে নয়। বিশেষত বয়সটাই যেহেতু অদম্য। সে বলে,
– চাচামিয়া কিন্তু কথা বলতেছেন না। আমরা এখন আপনার রিকশার মেহমান। মেহমানের প্রশ্নের উত্তর দেয়া লাগে। কথা বলেন।
তিনি আবার গামছায় মুখ মোছেন। ঘাম নয়, বুঝতে পারি তিনি মনের ক্লান্তিকেই বারবার মুছে ফেলার চেষ্টা করছেন। মুছতে পারেন না। মনের ক্লান্তি গামছা দিয়ে মোছা যায় না। মুছতে হয় অন্তরের রুমাল দিয়ে। সম্ভবত সে রুমাল তিনি হারিয়ে ফেলেছেন। ক্লান্ত মন নিয়েই তিনি মুখ খোলেন। মেয়ের সাথে তার কথোপকথন এরকম,
– কী কমু আফা? কওনের কিছু নাই। এহে তো গরিবের কফাল। হেইডাও আবার টুডাফাডাÑ কুফা।
– বুঝলাম না চাচা। কুফা কেন? খুইলা কন তো?
– খুইল্লা কইলেই কী আর বাইন্ধা কইলেই কী, কষ্টমষ্ট কইরা বড় দুইডা মাইয়ারে বিয়া দিলাম। লেহাপড়া করাইতে পারলাম না। ভাবলাম, ছোডোডারে কয়ডা কালা অক্ষর পড়ায়া দেই। দিলাম ইশকুলঅ। কলেবলে সেবেনে উইট্টাই দিছে দৌড়।
– দৌড় দিয়া কই গেলো? কলেজে?
– হাসাইলেন আফা। সেবেনেত্যে কি কলেজঅ যাওন যায়? গেছেগা এক পোলারে লয়া ভাইগ্যা।
– কন কী! সেভেনে পড়ার সময়? কেমনে কী?
– সব কফাল আফা। পুড়া কফালের ফের।
অভ্যাসমত গামছায় মুখ মোছেন তিনি। অথচ রোদ নেই। তাপ নেই। শান্ত বিকেলে ছায়াঘন গাছপালার পাশ দিয়ে চলছি আমরা। গাছের পাতার ফাঁক গলে দুর্বল রোদের আস্ফালন টের পেলেও, সেটা স্থায়ী নয়, বিরক্তিকর নয়। তবু তিনি যেনো ঘামছেন। কিছুটা হাঁপাচ্ছেন বলেও মনে হলো। গলাটাও কেমন ধরা ধরা লাগছে। তিনি কি কাঁদছেন? আমি মেয়েকে ইশারা করি। মেয়ে বিষয়টা বুঝতে পেরে চুপ মেরে যায়। কোনো কথা হয় না আর।
রিকশা থামাতে বললাম। একটা টং দোকানের পাশে থামালেন তিনি। টং দোকান দেখেই চা’র তেষ্টা পেলো। চাচামিয়া নাকি চা খান না। তবু তাকে জোর করে চা আর টোস্ট বিস্কুট খেতে দিলাম। পাশেই জলা ক্ষেত। উটকো ঘাস আর কচুরিপানা ভর্তি। মেয়ে চা খাবে না। কচুরিপানার দিকে তাকালে মেয়ের আনন্দাবেগ যেনো উপচানো পানি। বাঁধ মানে না। প্রায় দৌড়ে নেমে গেলো অনেকদিন ধরে অনাবাদী জমিতে। বাগানের মতো ফুলে ফুলে ছেয়ে থাকা কচুরিপানার ভেতরে। চাচামিয়া হায় হায় করে উঠলেন,
-আরে আরে, করেন কী করেন কী! সাপ-টাপ থাকতে পারে তো!
আমিও চিৎকার করে ডাকলাম। কিন্তু এখন সম্ভবত সে কারো ডাক শুনতে প্রস্তুত নয়। সে সাড়া দিয়েছে রঙের আগুনলাগা ফুলের ডাকে। কিছুক্ষণের মধ্যেই একগুচ্ছ তাজা ফুল তুলে নিয়ে এলো সে। জমির আলে দাঁড়িয়ে পা’য় লাগা কাদা ধুয়ে এসে বসলো দোকানের পাশে রাখা টুলে। তারপর বললো, চা খাবো মা। আজকালকার ছেলেমেয়েদের মর্জি বোঝা দায়। আমি কথা না বাড়িয়ে দোকানিকে চা দিতে বললাম। দোকানি চা দিতে দিতে মেয়ের দিকে হা করে করে তাকিয়ে আছেন। আধাবুড়ো। খটখটে। খোঁচা খোঁচা দাঁড়িভরা মুখে। সামনের নিচের পাটির দুতিনটা দাঁত নেই। হাসিখুশি। আমার দিকে চোখাচোখি হতেই চোখ নামিয়ে মুচকি হাসলেন। হাসেন কেনো কাকা, আমার এ প্রশ্নের উত্তর দেন না তিনি। আমিও মাথা ঘামাই না আর।
জায়গাটা চমৎকার লাগছে। মানুষজন তেমন নেই। বেশ দূরে দূরে বাড়িঘর। গাছপালার বাড়াবাড়ি নেই। সব মিলেয়ে পরিবেশটা দারুণ মায়াময়। মায়ের আদুরে স্পর্শের মতো ঝিরঝিরে হাওয়া বইছে শরীর ছুঁয়ে। দোকানিকে বললাম, আরো দু’কাপ চা দেন। তিনি নিচের দিকে তাকিয়ে চা বানাতে থাকেন। মুখে লেগে আছে সেই মুচকি হাসি। তিনি কি সারাক্ষণই হাসেন?
চা দিতে দিতে বললেন, এমুন আগুনের লাহান মাইয়াডারে লয়া পথে পথে ঘুরতেছেন। দিনকাল তো বালা নাগো মায়া। খেয়াল রাইখেন।
কথা শুনে আমি মেয়ের দিকে তাকালাম। সামান্য রোদের তাপেই সে লাল হয়ে উঠেছে। ফুলের মতো সুন্দর হয়ে উঠেছে। তার হাতে থাকা কচুরিপানার ফুল আমি আর দেখতে পাই না। টুলে বসা পুরো একটা ফুল যেনো দেখতে পাই। কী উজ্জ্বল! কী গনগনে!
আসরের আজান হয়ে গেলে রিকশাওয়ালা চাচা একটু ”ঞ্চল হলেন। বাড়িতে একা পড়ে থাকা চাচির জন্য ব্যাকুলতা কি না বোঝা গেলো না। তবে এরকমই আন্দাজ করলাম। কিছুটা পায়চারি করে রিকশায় গিয়ে বসলেন তিনি। এবার যেতে হবে। আমি বললাম,
– চলেন চাচামিয়া। আজ আর না।
– জি বইন, চলেন।
দুজনে উঠে বসতেই রিকশা চলতে শুরু করলো। চাচামিয়া গুনগুন করে গান গাইছেন। মেয়ে হাসতে লাগলো। মাঝেমাঝে এতো হাসে মেয়েটা! পশ্চিমে হেলেপড়া সূর্য গাছের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে। হারিয়ে যাবার আগের মায়ায় জড়ানো মুখ দেখাচ্ছে সে। গাছগাছালি থেকে ছায়া দীর্ঘ হয়ে লাফিয়ে পড়ছে রাস্তায়। এর সাথে খেলা করছে মোলায়েম রোাদের ছানারা। গায়ে ঝাপটা দিচ্ছে ফুরফুরে দুষ্টু হাওয়া। চাচামিয়া রিকশার গতি বাড়িয়ে দিয়েছেন। অন্যরকম ভালো লাগছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency