পর্ব সাত
গোঁফু কাকা বললেন,
-শোনো মা-জননী, জীবনডা আসলে একটা ফুটকা। এইডারে কম ফুলাইলে মজা নাই। আবার বেশি ফুলাইলে ফাইট্টা যায়। আন্তাজ কইরা ফুলাইতে হয়, বুঝলা না?
এই যে মুখলেছ স্যার, কমজাতের কমজাত, বজ্জাতের কলকব্জা, সে তো জীবনডারে কেমনে ফুলাইতে হয়, সেইটাই জানে না। তার তো বৃথা জীবন। এই মাইল্লার জীবন নিয়া আবার তোমার দিকে কুটকুটায়া চায়া থাকে। বেহায়া একটা।
আমার বিরক্তি লাগে। সাধারণত গোঁফু কাকার প্রতি আমি বিরক্ত হই না, রাগ করি না। কিন্তু এখন করছি। আর কিছু পেলেন না তিনি! স্কুলে এসেও মুখলেছ স্যারের কবলে পড়তে হলো আমাকে! কাল বকবক করলো মেয়ে। আজ আবার এই বেটা। ধুর! আমি নিজের দিকেও প্রশ্ন ছুঁড়ে মারি- রাগ করছি কেন? তাহলে কি আমি মুখলেছফোবিয়ায় ভ‚গছি?
আমি গোঁফু কাকার দিকে ভালো করে তাকাই। না, তার মুখে কোনো কপটতার ছাপ নেই। কুটিলতার ছায়া নেই। এমনকি দুষ্টুমিরও না। একরাশ স্বচ্ছ সরলতা তার মুখকে বিকেলের রোদের মতোন ঈষৎ উজ্জ্বল করে রেখেছে। আমি গাছের পাতায় রোদের ঝিলিমিলি দেখার মতো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। তিনি পান চিবোতে চিবোতে বিড়বিড় করেন। আমার দিরেক তাকান না। আমিও মনোযোগ দিই না আর। মানুষটির সরল মুখমÐলে তাকিয়ে থাকতে থাকতে আমার সব রাগ বৃষ্টিফোঁটার মতো ঝরে ঝরে পড়তে থাকে। আমি ক্রমে স্বাভাবিক হয়ে উঠি।
গোঁফু কাকাকে বলি, এ পৃষ্ঠাটা উলটে ফেলেন কাকা। অন্য গল্প বলেন। রসগোল্লাময়। নাকি পায়েশের মতো গল্পটা আজ বলবেন?
কাকা হাসেন। তার হাসি সুন্দর। পানখাওয়া মুখের সে হাসি মাঝেমাঝে বেগুন ফুলের মতো রঙিন লাগে। কাকা বেঞ্চি থেকে উঠে গিয়ে পিক ফেলেন বাইরে। গ্রিলের ফাঁক দিয়ে। আবার জায়গামতো ফিরে এসে হাসাহাসি আর গল্পের আয়োজন করেন। পুরনো হোক বা নতুন, টেনে টেনে গল্পকে কিনার পর্যন্ত নিতে থাকেন। সব সময় অবশ্য সে সুযোগ হয় না।
গল্পের মাঝখানে হয়তো হেডস্যার ডাকলেন, গল্পে ছেদ পড়লো। কোনো কোনো দিন সামান্য কাজ। সেরে এসে আবার শুরু করেন। কোনোদিন হয়তো মুখলেছ স্যার বা অন্য কেউ ডাকলেন। ছেদ পড়লো। আবার শুরু করেন।
লোকটার অসাধারণ এক ক্ষমতা। গল্পের যেখানে ছেদ পড়ে, ঠিক সেখান থেকে শুরু করতে কোনো বেগ পেতে হয় না তার। কীভাবে মনে রাখেন তিনি! টিভির সিনেমার মতো। টিভিতে বিজ্ঞাপন-বিরতি শেষে যেমন আগের জায়গা থেকে শুরু করে। সিনেমার ক্ষেত্রে মাঝেমাঝে পেছন থেকে টেনে দেয়। কাকার এর প্রয়োজন পড়ে না। কোনো কোনো দিন অবশ্য হেডস্যার বিভিন্ন কাজে বাইরে পাঠান তাকে। সেদিন গল্পের ছেদ আর পূরণ হয় না। গল্প শেষ করতে না পারার দিনগুলোতে কাকা বেশ মনভার করে থাকেন। যেনো গল্প বলাই তার আনন্দের একমাত্র উৎস। মানুষ কতো বিচিত্র!
আজ একটা ঘটনা ঘটেছে। কাকার মুখ থেকেই শুনলাম প্রথম। তারপর অন্যদের থেকেও। স্কুলের মেয়েরা আমাকে খালা বলে ডাকে। প্রথম প্রথম অবশ্য অনেকে দাদু বলে ডাকতে শুরু করেছিলো। খারাপ লাগতো তখন। এ বয়সেই বুড়ি হয়ে যাবো? ভেবে খুব রাগ হতো নিজের ওপর। পরে অবশ্য মেয়েদের সাথে সখ্য হলে আমি চাবি উলটে দিই। তারাও সুর পালটে দাদু থেকে খালায় নেমে আসে।
বেশি লোকের মধ্যে কিছু চালু করে ফেলা খুব সোজা। যেদিকে ছোটা শুরু হয়, কিছু না জেনেও বাকিরা সেদিকেই ছুটতে থাকে। গন্তব্যে পৌঁছে অন্যদের জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা এদিকে এলাম কেনো?
মেয়েগুলোও এ রকম। কেবল ¯্রােতের ভাষা পড়ছে।
এদেরই একজনের নাম বিপাশা। অষ্টম শ্রেণিতে এবার। সকালে ক্লাসে এলো খুব সেজেগুজে। হাসিখুশি। ফুরফুরে। কিন্তু দুপুর না গড়াতেই সে হাওয়া। নেই। কোথাও নেই। ওর না থাকায় কোনো সমস্যা ছিলো না। এমন তো হয়ই। প্রতিদিনই। কেউ না কেউ পালিয়ে বাড়িতে চলে যায়। বিপাশা বাড়িতে গেলে কোনো সমস্যা ছিলো না। সমস্যা হলো, কারণ সে অন্য একটা ছেলের সাথে রিকশায় কোথায় যেনো চলে গিয়েছে। রিকশার আবার হুড় তোলা ছিলো। এ কাÐ দেখে ফেলেছে ওরই ক্লাসের দু তিনটি মেয়ে। সেই থেকে তোলপাড়। পুরো স্কুলে একটা চাপা, ঠাÐা, মেজাজখারাপ আবহাওয়া বয়ে চলেছে।
বিপাশার বাবার কাছে ফোন করা হয়েছে। তিনি নাকি হুমকি দিয়েছেন, মেয়েকে না পেলে হেডস্যারের নামে মামলা করবেন। তাকে অফিসে আসতে বললে না এসে বরং মেয়েকে খোঁজাই উত্তম মনে করলেন।
সেই থেকে হেডস্যারের হেড খুব গরম। স্টাফরুমে বসে প্রায় সব শিক্ষককে মৃদু ধমকালেন। তবে বেশি ধমকালেন দারোয়ান বারেক মিয়াকে। বারেক মিয়া গেইটে থাকে। চারপাশে দেয়াল তোলা। বারেক মিয়ার চোখ ফাঁকি দেয় কী করে? বারেক মিয়া অবশ্য সারাক্ষণই মাথা নিচু করে রাখলেন। তেমন প্রতিবাদ করতে পারলেন না। শুধু দুতিনবার অনু”” স্বরে বললেন, আমার চোখ তো দুইটা। কিন্তু পোলাপাইনের একেকটার কইলজা তো চাইরটা কইরা। কতক্ষণ দেইখা রাখুম? বান্দর এককটা!
হেডস্যার অস্থির হয়ে রয়েছেন। ছেলেটির নাম-পরিচয়ও পাওয়া গেছে। হেডস্যার গোঁফু কাকাকে দিয়ে খবর পাঠিয়েছেন ছেলের বাবার কাছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। অবশ্য আরেকটা কাজ করেছেন হেডস্যার। রিকশা ভাড়া দিয়ে মুখলেছ স্যারকে পাঠিয়ে দিয়েছেন সিনেমা হলে। ছেলেমেয়ে শখ করে সিনেমা দেখতে গেলো কি না সে আশায়। মুখলেছ স্যার টাকাটা হাতে নিয়ে ‘বান্দট্টিরে কই পামু? কই গিয়া পলাইছে কে জানে?’ বলে রসকষহীন মুখে বেরিয়ে গেলেন। একটু আগেই তিনি রিপোর্ট করেছেন ফোনে। ছেলেমেয়ে সিনেমা হলে নেই।
কিন্তু গোঁফু কাকার সন্দেহ, তিনি কোনো সিনেমা হলের কাছেই যাননি। সামান্য দূরের কোনো দোকানে বসে গেছেন টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে।
ছেলের বাবা এলেন মাথা চুলকাতে চুলকাতে। হেডস্যারের মেজাজ ঠিক হয়নি। ঠিক হবে কী করে? কোথাও কোনো খবর নেই। ছুটির সময় হয়ে গেলো। স্কুল থেকে ছেলেমেয়ের পালিয়ে যাওয়া খুবই দুর্নামের। বাড়ি থেকে দশবার পালালে সমস্যা নেই।
ছেলের বাবার পোশাক আশাক দেখে তেমন রুচিবান মনে হলো না। প্রভাবশালী মনে হলো না। স্বাস্থ্য বেশ ভালো কিন্তু সহজ মানুষ বলেও মনে হলো না। প্রতিদিনই নানা রকম অভিভাবকের সাথে কথা বলতে বলতে হেডস্যার জ্যোতিষের মতো হয়ে উঠেছেন। মানুষের চেহারা দেখে ভেতরটা পড়ে ফেলতে পারেন তিনি। এ রবম কথা তিনি বড়াই করেই বলেন। যদিও সবসময় তিনি নিজেকে প্রমাণে সক্ষম হন না।
-আপনার ছেলে কই কই যাইতে পারে, খোঁজ নেন। আশ্চর্য! কী শিখাইলেন বলেন তো! হেডস্যার একটানে বলতে থাকেন।
– কী শিখাইলাম, এই প্রশ্ন তো করতেই পারেন স্যার। কিন্তু আপনারা কী শিখাইলেন, এই প্রশ্নের উত্তর কে দিবে? পোলা তো দিলাম মানুষ বানাইতে। কই, মানুষ তো বানাইতে পারলেন না।
হেডস্যার চোখ সরু করে লোকটার দিকে তাকান। লোকটা সরাসরি হেডস্যারের দিকে তাকান না। কিছুটা কোনাকুনি, হেডস্যারের পেছনে ডানদিকের জানালার দিকে তাকান। জানালার পেছনে গাছ, লতাপাতার ঝোপ। সেখানে বিচিত্র ছায়ার দাপাদাপি। হেডস্যার গøাস থেকে পানি ঢালেন গলায়। তারপর সামনের দিকে ঝুঁকে লোকটার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। লোকটা মাথা চুলকান। পানির শেষ ঢোক গিলে হেডস্যার বলেন,
– আসল কথাটা বলেন তো শুনি। ছেলেকে কি আপনিই জেনেশুনে ভাগিয়ে দিয়েছেন? আপনার কথাবার্তা শুনে আর ভাবসাব দেখে আমার কিন্তু তাই মনে হচ্ছে। বলেন, আসল কথা বলেন।
এবার ছেলের বাবা একটু যেনো ঘাবড়ে গেলেন। মাথার চুলকানি বন্ধ করে, একটু নড়েচড়ে সোজা হয়ে বসলেন। সরাসরি হেডস্যারের দিকে তাকিয়ে শুকনো হাসি ফলানোর চেষ্টা করলেন। সে হাসি বড় অসুন্দর। লাজুকতাপূর্ণ। চালাকি লুকিয়ে আমতা আমতা করে বললেন,
– না স্যার, কী বলেন! নিজের হাতে আমি ছেলের গলায় কোপ দিবো নাকি? ছেলে তো এখনো নাবালক।
– তাতে কী, কাজ তো করেছে সাবালকের। লায়েক ছেলে আপনার। কিছুটা তিরিক্ষি মেজটাজেই বললেন হেডস্যার।
বলে আবার পানি খেলেন।
স্বাভাবিক চাহিদার বাইরে মানুষ সাধারণত দুই সময়ে পানি খায়। এক, নিজে আতঙ্কিত হলে। দুই, অন্যকে আতঙ্কে ফেলতে পারলে। হেডস্যার বোধহয় লোকটাকে মোটামোটি আাতঙ্কেই ফেলে দিয়েছেন।
আমি চা বানিয়ে হেডস্যারকে দিলাম। তারপর লোকটাকে। লোকটা ভদ্রতা দেখাতে চাইলে হেডস্যার সে সুযোগ দিলেন না। চা খেতে খেতে দুতিনবার গলা কেশে নিলেন লোকটা। হেডস্যার তীব্রভাবে তাকিয়ে থাকলেন তার দিকে। সিআইডির মতো। চা শেষ করে হেডস্যার বললেন, যান, বাড়িতে যান। সন্ধ্যা হওয়ার আগেই ছেলেকে খুঁজে বের করুন। না হলে বাড়িতে পুলিশ গেলে কী কী খরচ দেবেন আর কী কী জবাজদিহি করবেন, ভাবেন।
লোকটা আবার সেই শুকনো হাসি ছড়ালেন। কিন্তু সে হাসিতে তাকে বড় অসহায় মনে হলো। কিছুটা ভয়ের রেখা যেনো ফুটে উঠলো তার চেহারায়। জড়সড় হয়ে বেরোতে বেরোতে বললেন,
– জ্বি স্যার, দেখি হারামজাদাটা কই আছে। দোয়া কইরেন।
– জ্বি, দোয়া করতে কোনো সমস্যা নেই। দোয়া করবো, কিন্তু আপনি যেনো দোয়া কবুলের আশায় বসে না থেকে এখনই ছেলের খোঁজে বেরিয়ে পড়েন।
– জ্বি স্যার, ¯øামালিকুম।
গোঁফু কাকাকে খুবই চিন্তামগ্ন দেখালো। কাকা খুব মানবিক। অন্যের কষ্ট তাকে খুব গভীরভাবে স্পর্শ করে। আজও কি করলো? গোঁফু কাকা চুপ মেরে আছেন। গুমোট আবহাওয়ার ভেতরেই উত্তর দিকে মেঘের ওড়াউড়ি। বৃষ্টি হবে? এমন দিনে বৃষ্টি হলে মন্দ হয় না।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency