1. admin@narashundanews.com : admin :
ধারাবাহিক উপন্যাস দংশিতা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ধারাবাহিক উপন্যাস দংশিতা

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

দংশিতা

পর্ব এগারো

সমস্যা হলো, সব প্রাণিকেই খেয়ে বাঁচতে হয়। এমন না যে, আপনার খেতে ইচ্ছে করছে না, দুদিন খাবেন না। এমন না, আপনার হাতে টাকা নেই, আপনি একমাস বাজারমুখো হবেন না। ধনী-গরিব, আমলা-কামলা, হুজুর-মুজুর, আদু ভাই, দাদুভাইÑ সবার জন্য একই নিয়ম; খাওয়া বাধ্যতামূলক। গণতান্ত্রিক পদ্ধতি। আপনার ক্ষুধা লাগবেই এবং আপনাকে খেতে হবেই। সাতদিন গোসল না করলে চলবে কিন্তু একদিন না খেলে আপনি অচল। আবার খাওয়ার পরেই আরেক সমস্যা। খাবারের একটা বড় অংশ রূপান্তরিত হয়ে ফিরে আসবে। অর্থাৎ, পৃথিবী আপনাকে কোনো কিছুই স্বত্ব ত্যাগ করে দিচ্ছে না। ভোগ আর বর্জনÑ জীবনের অর্জন।
এতো কথা ভাবতাম না। ভাবতে হলো স্কুলের কাজ শেষে বাজারে ঢুকে। কোনো তরকারির কেজি পঞ্চাশের নিচে নেই। শুধৃু তরকারি কেনো, পেঁয়াজ-রসুনের বাজারে দাবানল, বেড়েই চলেছে। থামানো যাচ্ছে না কিছুতেই। সরকার ইন্ডিকেট করছে সিন্ডিকেটকে। সিন্ডিকেট কালো বেড়াল হয়ে অন্ধকারে বসে মুনাফা খাচ্ছে। জনগণ করছে হায় হায়। সস্তার মধ্যে পাওয়ায় দুই কেজি পেঁপেঁ, এক হালি ডাঁটা আর পালং শাক নিয়েই ছুট। সাথে নিলাম আড়াইশ গ্রাম পেঁয়াজ। কেজি দুইশ চল্লিশ। রসুন একশ আশি। তাও নিলাম আড়াইশ গ্রাম। গরিবের কী উপায়! যতো যা-ই বলা হোক, কাজারে এলে বোঝা যায়, এদেশে গরিবের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

বাসায় ঢুকে দুটো বিস্কুট খেয়ে নিলাম। বেশ ক্ষুধা লেগেছিলো। বাজারে দরদাম করতে করতেও বেশ ক্লান্তি লেগে যায়। ওহ! শুয়ে পড়তে হলো। মেয়ের কথা ভাবছি। মার কথাও।
মন ভালো লাগছে না। কেমন একটা অচেনা হিমেল হাওয়া পাঁজরের ভেতর ঢুকে পাঁক দিচ্ছে। বরফ পড়ছে কলজের কাছে। কেমন অস্থির করা একটা গাম্ভীর্যতায় ডুবে আছে মন। অস্থির অথচ গম্ভীর। মাঝেমাঝে অনেক কথা বলা যায়, কিন্তু বোঝানো যায় না। মানুষের এমন অনুভূতির কী নাম?
স্বপ্নে দেখার পর থেকেই মার মুখ আমি ভুলতে পারছি না। যেনো অদৃশ্য চশমার কাচ হয়ে ঝুলে আছে মার মুখ। আমি মুছতে গিয়েও পারছি না। মার মুখটা এতো বিষণœ কেনো দেখলাম! ভেবে কিনারা পারছি না।

একটা ঘটনা মনে পড়েছে।
একবার মার খুব জ্বর হলো। গায় হাত দেয়া যায় না, এতো তাপ! এই জ্বর নিয়ে মা রান্না করলো। ভাত-তরকারি বেড়ে দিয়েই মা ধপ করে মাটিতে বসে পড়লে বাবা তাড়াতাড়ি করে মাকে ধরতে গেলো। ধরে ধমক দেয়ার প্রস্তুতি নিয়েও বাবা থেমে গেলো। মা টলমলে চোখে তাকালো বাবার দিকে। ভয়কাতুরে মনে। মার কপালে হাত দিলো বাবা। সর্বনাশ! এতো তাপ শরীরে! বাবা হঠাৎ ক্ষেপে গেলো,
-এ্যাই, আমি কি মাইনষের ঘরের না? আমার ভিত্রে কি দিল্ নাই? এই মাগী, এত জ্বর লইয়া তরে রানতে কেডা কইছে? হুগনির হুগনি!

বাবা বলতে থাকে। মার শরীর শুকনা ছিলো বলে এই গালি তাকে প্রায়ই শুনতে হতো। অথচ এ গালি শুনে কোনোদিন রাগ করতো না মা। বরং মার নাকি ভালো লাগতো। মা বলতো, হুগনি তো কোনো গাইল না। আমি ত সারাজীবন হুগনাই। বাবাকে মা বলে,
– না রানলে আপনেরে খাওয়াইবো কেডা? কন! আপনের কি আরেকটা বউ আছে?
বাবা রাগ দেখিয়ে বলে,
– চুপ! একদম কতা কবি না। এমুন দুয়েক দিন না খায়া থাহন যায়। উঠ্!

বাবা মাকে উঠেতে বলে। মা উঠতে পারে না। পা ভেঙে আসে। মা মাথা নাড়ালে বাবা বুঝতে পারে। তারপর মাকে পাঁজাকোলো করে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। গায় কাঁথা জড়িয়ে দিয়ে কপালে জলপট্টি দেয়। তারপর বাবা পাশে বসে থাকে মায়াবি চোখ দুটো নিয়ে।
বাড়া ভাত জুড়িয়ে যায়, তরকারি জুড়িয়ে যায়। মা তাগাদা দেয়.
– যাইন, খায়া আইনগা। ভাত-ছান জুড়য়া গেল ত!

তখন আমি পেটে। বাবা যায় না। খেতে ইচ্ছে করে না তার। পাশে বসে থেকে মাথায় হাত বুলায়। মার মনের ভেতরে অনেকগুলো তুলতুলে খরগোশ দৌড়াতে থাকে। থামে না। দিগি¦দিক দৌড়ে যেনো দিশেহারা। মা ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। কিছু আনন্দ মানুষকে অস্থির করে তোলে। মার চোখ পানি এসে যায়। বাবা বারবার সেই পানি মুছে দেয়। বাবা জানে, জ্বর হলে চোখ দিয়ে পানি পড়ে। মা জানতো না। কতোবার জ্বর এলো। কোনোদিন এমনভাবে পানি আসেনি চোখে। তাহলে কি চোখের অভিমান ছিলো এতোদিন? এতোদিন তো চোখের পানি মোছার কেউ ছিলো না, তাই হয়েতো। এতো জ্বরও কোনোদিন আসেনি। এতোদিন শরীরে কাঁথা দেয়ার কেউ ছিলো না। মাথায় হাত বোলানোর কেউ ছিলো না। এতো বছরের মধ্যে এমন সুখের দিন তো কখনো আসেনি। কেনো আসেনি? এতোদিনের না-আসা যেনো এই মুহুর্তে এক বিরাট শুন্যতা হয়ে ধরা দেয়। যা কোনোদিন পায়নি, তারই সামান্য পরশে সেই না পাওয়া যেনো অমূল্য আরাধনা হয়ে লুটিয়ে পড়ে।
মা আর সহ্য করতে পারে না। বাবাকে জোর করে তুলে দেয় পাশ থেকে। আনন্দ-বেদনা-অপ্রাপ্তিÑ একসাথে মিলে যেনো খুব জোরে ঝাঁকি মারে মার মনকে। সেখানে অনেক বরফখ- গলে যায়। মা কাঁথা টেনে মুখ ঢেকে সমানে কাঁদতে খাকে। চোখের পানিতে ভেসে যেতে থাকে চোখ, গাল, গলা। স্বামীর সামান্য সোহাগ আমার মাকে আনন্দে মাতাল করে তোলে। মা মনে মনে বলে, এমন জ্বর আরও আসুক। বারবার আসুক। জীবনের এই অন্যরকম স্মৃতির কথা আমি বড় হলে একদিন খুব আগ্রহভরে শোনায় মা। শুনিয়ে আফসোস করে, জীবনে এরপরেও অনেকবার জ্বর হয়েছে। কতো অসুখ হয়েছে। কিন্তু বাবার একদিনের সেই আশ্চর্য রূপ আর কোনোদিন দেখেনি মা। কেনো দেখেনি, জানে না। মা ধারণা করেছে, আমার আগমন-সংবাদই তাকে এভাবে হঠাৎ উতলা করে তুলেছিলো।

হঠাৎ মনে পড়লো, আগামীকাল বাবার মৃত্যুবার্ষিকী। মার জীবনের সবচেয়ে খারাপ দিন। এজন্যই বোধহয় মার এতো অনাগোনা। এতো উজ্জ¦ল উপস্থিতি। কাল ছুটি নিয়ে যাবো বাবার কবর জিয়ারত করতে। বাবার এবং মার- দুজনেরই। দেখে আসবো সেই দুটো ঘর। পাশাপাশি, তবু কেনো একে অপরকে খুঁজে পায় না দরজার ওপারে? এ কেমন ঘর? কেমন পৃথিবী? পাশাপাশি থেকেও মুখোমুখি হওয়ার কোনো সুযোগ থাকে না। কী এক আচানক ঘরে বাবা-মাকে রেখে দিয়েছি চিরবন্দি করে। আহা! কাল দেখতে যাবো সেই দুটো ঘর।

ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ের ডাকে ঘুম ভাঙলো। সম্ভবত থুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। যতোটা না দেহের, তারচেয়ে বেশি মনের ভারে। এখন আবার বিপাশার কথা মনে পড়লো। টুকরো করা লাশটার কথা মনে পড়লো। মনে পড়তেই আমি চমকে নিজের মেয়ের মুখের দিকে তাকালাম। সে কেবল হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। অথচ আমি দেখতে পাচ্ছি মেযেটির চোখমুখ রক্তাক্ত। মেয়ে কান্না করছে। সে যেনো কী বলতে চায়, কিন্তু পারছে না। আমি ওকে কাছে গিয়ে জড়িয়ে ধরতে চেয়েও পারছি না। খুব অসহায় লাগছে।
আমার তাকিয়ে থাকা দেখে সে কিছুটা ভরকে গেলো। অবাক হয়ে কিছুক্ষণ তাকিযে থেকে এগিয়ে এলো আমার কাছে। আমার গায় হাত রেখে বললো,
– মা, তোমার ডাক্তার দেখানো দরকার। দিনদিন তুমি অসুস্থ হয়ে যাচ্ছো। তোমার শরীর ভেঙে পড়ছে। খেয়াল করো কিছু?

আমি সম্বিত ফিরে পেয়ে মুচকি হেসে হালকা হতে চাই। সে বারবার নিশ্চিত করতে চায় ডাক্তারের কাছে যাবো কি না। আমি নিশ্চয়তা দিতে পারি না। কারণ, পেঁয়াজ-রসুন-তরকারির বাজারে গিয়েই আমি টিকতে পারি না। ডাক্তারের কাছে যাবো কোন সাহসে? এ দেশে ডাক্তারের বাজার তো আরও চড়া। আমি বরং কৌশল করে খবর দিই যে, কাল আমরা বাড়ি যাবো। শুনে সে লাফিয়ে ওঠে। খাওয়ার কথা ভুলে ছোট বাচ্চার মতো ব্যাগ গোছাতে ব্যস্ত হয়। আমি বাধা দিই না। এই আনন্দটুকু চলতে থাকুক। ক্ষণটুকু দীর্ঘ হোক। আমাদের মতো ছা-পোষা মানুষের জীবনে এই ছোট ছোট আনন্দেরও অনেক বেশি মূল্য। সেটিকে কি সহজে হারিয়ে যেতে দেয়া যায়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency