1. admin@narashundanews.com : admin :
ধারাবাহিক উপন্যাস "দংশিতা" - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ধারাবাহিক উপন্যাস “দংশিতা”

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫৯ Time View

দংশিতা

পর্ব দশ

আলো ফুটলো বিন্তু আঁধার সরলো না। সুর্য উঠলো কিন্তু সকাল হলো না। সবাই হাটছে, কথা বলছে, বসে থাকছে কিন্তু যেনো প্রাণহীন। যেনো জীবন্মৃত। সকালবেলা স্কুলপ্রাঙ্গণে ঢুকেই এমন দৃশ্যের মুখোমুখি হয়ে নিজেকেও যেনো ঠিক জীবিত ভাবতে পারছি না। বাত-জ্বরাগ্রস্ত মানুষের মতো নিজেকে টেনে টেনে চালাচ্ছি।

হেডস্যার স্কুলে নেই। তার থাকা সম্ভব ছিলো না। মেয়েটিকে খুঁজে পাওয়ার খবর শুনে তিনি থানায় গেছেন। এর আগে পাওয়া গেছে ছেলেটিকে এবং ওর আরও তিন বন্ধুকে।
এ এক আশ্চর্য ঘটনা। সবচেয়ে কাছের বন্ধুটিই সব কথা গড়গড় করে বলে দিলো থানার পুলিশের কাছে। অবশ্য সে বলতো না, যদি না তাকে বঞ্চিত করা হতো। আরেকটা কারণ ছিলো, দীর্ঘদিন ধরে কিছু টাকা ধার চেয়ে পাচ্ছিল না সে। তাহলে কিসের বন্ধুটা সে? ফলে সুযোগমত বন্ধুকে ফাঁসিয়ে দেওয়ার মতো আনন্দ সে হাতছাড়া করতে চায়নি। কিংবা এটিকে ঠিক ফাঁসানোও বলা যায় না। এটি আসলে সত্য প্রকাশ। বন্ধুর বিপক্ষে সত্য প্রকাশ সহজ নয়। এ কঠিন কাজটিই সে করেছে। তাই এটি আশ্চর্যজনক। অতি আশ্চর্যজনক। কিন্তু এতোবড় আশ্চর্য ঘটনার পরও ছেলেগুলোর মধ্যে অপরাধবোধের সামান্যতম চিহ্ন নেই। এটি কি তুলনামুলক বেশি আশ্চর্যজনক নয়? তাদের অস্বাভাবিক স্বাভাবিকতা আমাদের এই প্রশ্নের মুখোমুখি করে দেয়, একটি প্রজন্মের এমন অনুভ‚তিশূন্যতার কী কারণ থাকতে পারে, আমরা কেনো বিশেষ গুরুত্ব দিয়ে খুঁজে দেখছি না?

মেয়েটি চিৎশোয়া হয়ে খুব শান্তভাবে ঘুমিয়ে আছে। এতো শান্ত যে কেউ ডাকলেও আর সাড়া দিতে চাইবে না। অবশ্য এমন অবস্থায় কেউ ডাকবেও না। ওর তো ঘুম ভাঙবে না। অযথা কেনো ডাকাডাকি করতে যাবে কেউ? কোনো মানে হয় না। সে ঘুমাক।
মেয়েটি মানে বিপাশা এবং যে অর্থে ওকে মেয়েটি মানে মানুষের অবয়বের কথা বলা হচ্ছে, সেটি কেবল মুখটা দেখে। বাকি শরীরের অংশ কাপড়ে ঢাকা। অবশ্য, সেটিও কোনো বড় খেলনা যেমন জোড়া লাগিয়ে লাগিয়ে বানানো হয়, তেমন। কেননা, তাকে অনেকগুলো টুকরো করা হয়েছে। না হলে বহন করে গভীর জঙ্গলে নিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না। সেখানে নিয়ে চার বন্ধু মিলে কোনোমতে মাটিচাপা দিয়েছিলো। তারপর কিছু লতাপাতা দিয়ে ঢেকে দিয়েছিলো কবরের বহিরাংশটি।

হেডস্যার থানার গরাদে ছেলেগুলোকে মারতে গিয়েছিলেন। নিজেকে সামলাতে পারছিলেন না। পুলিশের দুজন কনস্টেবল এসে ফেরায় তাকে। মারতে না পেরে হাউমাউ করে কেঁেদ ফেলেন তিনি।

মেয়েটির বাবা-মা থানার বারান্দার দেয়ালে ঠেশ দিয়ে মড়ার মতো পড়ে আছে। চিৎকার-কান্নাকাটি করে ক্লান্ত হয়েছে। যেকোনো মানুষের মৃত্যুই একটা স্বাভাবিক ক্লান্তি এনে দেয়। নিজের মেয়ের ধর্ষিতা হওয়ার পর খন্ড-বিখন্ড লাশ চোখের সামনে নিয়ে বসে থাকা শুধু ক্লান্তিকর নয়, এটি যে কী যন্ত্রণাদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি অন্তত পারবো না। কোনো অভিজ্ঞ লেখকের পক্ষে হয়তো কিছুটা সম্ভব। তবু, সম্ভব- এ কথা খুব জোর দিয়ে বলা যায় না।
এরচে বরং পুলিশের ব্রিফিং সহজ, সাবলিল। অভ্যাসবশত এরা গড়গড় করে উচ্চারণ করে কারণ ও দোষীদের স্বীকারুক্তি। নিরস ও চতুর ভঙ্গিতে। কখনো সবজান্তার মতোও দেখায় তাদের। এমনকি কোনো আসামী স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করলেও তাদের বহুদিনের চেষ্টার ফল বলে প্রচার করতে সামান্য কুণ্ঠাবোধ করতে দেখা যায় না।

কিন্তু আজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য পুলিশ সদস্যদের বেশ আন্তরিক মনে হলো। মর্মাহত মনে হলো। কয়েকজন সাংবাদিক এসে পটাপট ছবি তুলে এটা-সেটা জিজ্ঞেস করছেন। তাতে ওসিসাব বিরক্ত হতে গিয়েও পারেন না। সাংবাদিকদেরও তর সয় না। তাড়াতাড়ি ফুটেজ ও তথ্য নিয়ে অফিসে পাঠাতে হবে। সবার আগে কে ব্রডকাস্ট করতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সংবাদের ক্ষেত্রে। এই প্রতিযোগিতায় টিকে থাকতেই এমন কসরত করতে হয় তাদের। সুতরাং সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই।

আমি থানায় এসেছি অনেক্ষণ হলো। কয়েকজন শিক্ষক এসেছিলেন। কয়েকজন অভিভাবক এবং বেশকিছু শিক্ষার্থীও। সবার চোখেই পনি দেখ গেছে। একটু পরপর মুছছিলেন সবাই। মুখলেছ স্যার যেনো বেশি কষ্ট পেয়েছেন। তিনি অনবরত চোখের পানি মুছে চলেছেন। দেখে আমার বেশ মায়া হলো। কিন্তু গোঁফু কাকা এসে একবার মেয়ের মুখটা দেখেই পালিয়েছেন। টিকতে পারেননি। অন্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরাও ইতোমধ্যে সরে গেছেন। একমাত্র হেডস্যার এখন পর্যন্ত ভালোভাবে টিকে আছেন। সকাল থেকে এখানেই আছেন। না খেয়ে। এ সময় কে খায়, খেতে পারে কেউ? নাকি খেতে চায় কেউ?
লাশের সুরতহাল করা হয়েছে। এখন হাসপাতাল-মর্গে পাঠানো হবে। এই প্রস্তুতি নিতেই মেয়েটির বাবা-মা চেতন ফিরে পেয়েছে। তারা হুড়মুড় করে এসে লাশের পাশে বসে পড়েছে। বিলাপ করছে মেয়ের মা। বাবা বারবার জ্ঞান হারাচ্ছে। হেডস্যারের চোখে পানি। জীবনে প্রথমবার তাকে কাঁদতে দেখলাম। হেডস্যার কাঁদতে পারেন, আমি  কোনোদিন ভাবিইনি। তাকে সবসময় রুক্ষ আর মেজাজী দেখে দেখে এমন ধারণা হয়েছিলো। আসলে যে যতো কঠিন, সে ততোই নরম। একই মানুষ একেক পরিস্থিতিতে একেক রকম।

আমি ভয়ে ভয়ে প্রায় চুপিচুপি হেডস্যারের পাশে গিয়ে দাঁড়ালাম। বেশ কিছুক্ষণ পর তাকে বলতে পারলাম, স্যার একটু পানি দেবো? মুখটা ধুয়ে নিন। তিনি আমার দিকে তাকালেন। আমি জবাবের অপেক্ষা না করে একটা মগে করে পানি এনে স্যারকে ডাকলাম। স্যার চেয়ার ছেড়ে উঠে এলেন বারান্দায়। তারপর আলতো করে মুখ ধুলেন।
মুখ ধোয়াশেষে বললেন, স্কুলে যাও। রেবেকাকে গিয়ে বল যেনো একটা  নেটিশ দিয়ে কাল ছুটি ঘোষণা করে। আমি একটুু পরে আসছি। যাও।

আমি আর অপেক্ষা করলাম না। হনহন করে হাঁটতে লাগলাম। থানা থেকে স্কুল খুুব একটা দূরে নয়। তাছাড়া আজ কোনো তাড়াও নেই। তাই হেঁটেই রওনা দিলাম। আমার সঙ্গে যোগ দিলেন মুখলেছ স্যার। স্যার বললেন, চল তোমার সাথে যাই। একা যাওয়ার সাহস পাচ্ছি না আজ।
আমি কথা বললাম না। স্যার আবার বলতে লাগলেন, কাজডা কী করলো! শুয়োরের বাচ্চারা! একটা জ্বলজ্যান্ত মেয়েকে শেষ করে দিলো। এগুলোকে পিটিয়ে মেরে ফেলা দরকার।

স্যার বলতে লাগলেন। আমি শুনছি। কথা বলতে ইচ্ছে করছে না। আমার খালি নিজের মেয়েটির মুখ চোখের সামনে ভাসছে। বুকের ভেতরটা শূন্য লাগছে। কিছু ভাবতে পারছি না। কিচ্ছু না।

স্কুলে এসে দেখি টুলে বসে গোঁফু কাকা ঘুমিয়ে পড়েছেন। কী করবেন? কাজ নেই, গল্প নেই, তাই সীমাহীন ক্লান্তি। সে-কারণেই বোধহয় কাকার ঘুম এসে হামলে পড়েছে। না হলে এ সময় তার তো ঘুমানোর কথা না। ভাবলাম তাকে ডাকবো না। ঘুমাক। মাঝেমাঝে মানুষের এ রকম ক্লান্তিকর সময়ে ঘুম খুব দরকার। এতে ক্লান্তি দূর হয় এবং ব্যথাও কিছুটা কমে। মনের ভেতরটা হালকা লাগে।
কিন্তু সেটি আর হলো না। মুখলেছ স্যার প্রায় অনুরোধ করে বললেন, একটা চা বানাতে পারবে? চা খেয়ে মেজাজটা ঠিক করি!
মনটা নরম হয়ে আছে। তাই স্যারের প্রস্তাবটাকে ফেরানো সম্ভব হবে না। নিজেরও এক কাপ চা খেতে পারলে হালকা লাগবে। গোঁফু কাকাকেও ডেকে খাওয়ানো যাবে এক কাপ। ও হ্যাঁ, অফিস সহকারি রেবেকা ম্যামকেও। খবরটা অবশ্য জানিয়ে দিয়েছি এসেই। ছেলেমেয়ে তেমন কেউই নেই। শিক্ষকরাও নেই। তবু নোটিশটা লিখে বোর্ডে টানিয়ে দিতে হবে। রেবেকা ম্যাম সে কাজেই ব্যস্ত। আমি ক্যাটলিতে পানি গরম করার প্রস্তুতি নিলাম। ঝনঝন শব্দ পেয়েই জেগে উঠলেন গোঁফু কাকা। উঠেই গালাগাল ছাড়লেন, কামডা কী করছে! শুয়োরের বাচ্চারা। পিডাইয়া মাইরা ফালান দরকার!

শুনে আমি তো অবাক! কী করে দুজন মানুষের ভাষা এক হতে পারে? পরে খেয়াল হলো, আমিও মনে মনে কয়েকবার এ-রকম কথাই বিড়বিড় করেছি। এমনকি রেবেকা ম্যামের কাছে যখন হেডস্যারের বার্তাটা পৌঁছাতে গেলাম, তিনিও প্রায় একই ধরণের কথা শোনালেন। তাহলে কি কোনো কোনো সময় সবার ভাষা এক হয়ে যায়? সবার সঙ্গে মনেমনে যোগাযোগ ঘটে যায়?
চা বানাতে বানাতে হেডস্যারও চলে এলেন। হয়তো তিনি আর টিকতে পারেননি। তাছাড়া লাশও নিয়ে গেছে হাসপাতালে। ওখানে গিয়ে কোনো কাজ নেই।

সবাই তাকে ঘিরে বসলে আমি চা দিই। কারো সাথে কারোর কথা হয় না। প্রত্যেকে যেনো কী একটা উত্তর খুঁজতে ব্যস্ত। চা ঠান্ডা হতে থাকে। কোনো উত্তর মেলে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency