1. admin@narashundanews.com : admin :
পূর্ব অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন ফাইয়াজ হাসান বাবু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

পূর্ব অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালেন ফাইয়াজ হাসান বাবু

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দলের ভেতরে যত গ্রুপিং বা মতভেদই থাকুক না কেন, বিএনপির কোনো ত্যাগী ও প্রকৃত কর্মী কিংবা সমর্থকের পক্ষে নিজ দলীয় কার্যালয়ে হামলা বা ভাঙচুর চালানো কোনোভাবেই সম্ভব নয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, “নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে ফ্যাসিস্টদের দলে ভেড়ানোর পরিণতি এটা নয় তো? পূর্ব অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর—এই ন্যাক্কারজনক ঘটনার জবাব কে দেবে?”
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দলীয় কার্যালয় ভাঙচুরের দায় ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য, সংযম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলমান সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি।”
ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দলের ঐক্য ও দেশের স্বার্থকে সামনে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।”
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সাবেক কেন্দ্রীয় ছাত্রদল কর্মী, সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি এবং বর্তমানে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency