1. admin@narashundanews.com : admin :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View
Oplus_131072

বাংলাদেশের মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সবুজ সংকেত পাওয়ার পর আইনটির খসড়াটি এখন ভেটিংয়ের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়েছে। এর আগে সাধারণ মানুষের মতামত নিতে প্রস্তাবিত এই আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে। সংসদ অধিবেশনে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে বিলটি পাস হলেই তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নতুন আইন প্রণীত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে।
প্রস্তাবিত আইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে সরাসরি পুলিশ বিভাগের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামের নতুন এই বিশেষায়িত ইউনিট গঠন করা হবে।
আইনের খসড়ায় আর যেসব গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে:
অভিযোগ প্রতিকার কমিটি: সাধারণ নাগরিকদের যেকোনো অভিযোগ এবং ইউনিটের অভ্যন্তরীণ সদস্যদের সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

তদন্তের ক্ষমতা: প্রস্তাবিত খসড়া অনুযায়ী, অন্য যেকোনো আইনে যা-ই থাকুক না কেন, এই ইউনিটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা তল্লাশি, আটক, জব্দ ও গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সরাসরি তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে র‍্যাব গঠিত হয়েছিল। সূরুর থেকেই এই বাহিনীর কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন ঘটনায় বিতর্ক বাড়লে আন্তর্জাতিকভাবেও বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। বিশেষ করে, কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনার পর এই বাহিনী ও এর বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে র‍্যাব বিলুপ্তির জোরালো দাবি জানানো হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সেই প্রক্রিয়াই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে যাচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency