সাংস্কৃতিক প্রাতবেদক: শিরোনামহীন হলেও যেনো চোখ বন্ধ করে এমনই এক শিরোনাম দিয়ে ফেলা যায় সন্দীপন সাহিত্য আড্ডা আয়োজিত অনুষ্ঠানটির। যেহেতু শিল্প মানেই সুন্দরের চর্চা, শিল্প মানেই এক ধরণের নিবিড় আলাপন, সামগ্রিক অর্থে তাই এটি ছিলো সুন্দরের উচ্চাঙ্গ আলাপনেরই নামান্তর।
গতকাল ৬ জুলাই সোমবার রাত ৮টায় ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো এমনই এক আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বনামখ্যাত শিক্ষক, যাদের অনেকে সমকালীন বাংলাসাহিত্যেরও প্রণম্য বিশিষ্টজন।
অনুষ্ঠানটিতে সাহিত্যের নানা বিষয় ও পাঠ নিয়ে কথা বলে দর্শক-শ্রোতাদের মুগ্ধতার মন্ত্রে আবদ্ধ করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মামুন হুসাইন।
অনুবাদ প্রসঙ্গ, এআই ট্রান্সলেট, এর ব্যবহারবিধি ও ভবিষ্যৎ নিয়ে আশাব্যঞ্জক, যুক্তিবাদী এবং অনুপ্রেরণামূলক কথা বলেন বিশিষ্ট অনুবাদক সফিকুন্নবী সামাদী।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সৈকত আরেফিন, কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারেকুল আহসান প্রমুখ। এর আগে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিক উল্লাহ, উপাধ্যক্ষ অথ্যাপক ড. মেহেদী হাসান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান, অধ্যাপক মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানটির সমন্বয় ও সঞ্চালন করেন সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা এবং আলোচনার শুরুতেই শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম।
সন্দীপন সাহিত্য আড্ডার সদস্যগণ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, গুরুদয়াল সরকারি কলেজের কয়েকজন শিক্ষক এবং সংস্কৃতিকর্মিবৃন্দ উপস্থিত থেকে অসাধারণ আলোচনা উপভোগ করেন।

অনুষ্ঠানশেষে অনেকেই এটিকে সাহিত্যের অসাধারণ এক সেশন বলে বর্ণনা করেন এবং ভবিষ্যতে এ রকম আয়োজনে সন্দীপনকে উৎসাহিত করেন। স্থানীয় কবি সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি আলী আকবর, কবি কামরুন নাহার,ললিতা বর্মণ,কবি ও কথাসাহিত্যিক ফরিদ উজ জামান পলাশ,কবি ও কথাসাহিত্যিক জমাতুল ইসলাম পরাগ,আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ, কবি নোমান আব্দু্লাহ,প্রভাষক এহসান,সাগর নেওয়াজ এবং কথাসাহিত্যিক মুহাম্মদ শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠান সমাপ্ত হলে অতিথিদের সাথে ফটোসেশন করা হয়। See less্র
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency