1. admin@narashundanews.com : admin :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যারের প্রতি অন্তিম শ্রদ্ধা - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যারের প্রতি অন্তিম শ্রদ্ধা

ঝর্ণা রহমান. কথাসাহিত্যিক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৭ Time View

এই দেশের স্থিতধী পুরুষ বলতে গেলে আর কেউই থাকলেন না। অকস্মাৎ নক্ষত্রপতনের মতোই চলে গেলেন এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, জ্ঞানী, মুক্তচিন্তার অধিকারী প্রাজ্ঞজন, বাংলা একাডেমির সভাপতি, আবুল কাসেম ফজলুল হক স্যার।
কতকাল ধরে স্যারকে চিনি? সেই আশির দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তখন থেকেই। শিক্ষকের শিক্ষকতা কখনও শেষ হয় না, স্যারেরও ছিল ছাত্রছাত্রীদের বোধের জগৎ সমৃদ্ধ করার জন্য আজীবন প্রচেষ্টা। যখনই দেখা হত, পাশে বসিয়ে অনেক কথা বলতেন। তাঁর কথায় থাকতো দেশ, রাষ্ট্র ও সমাজ ভাবনা শিক্ষা সংস্কৃতি স্বাধীনতা মুক্তিযুদ্ধ – কত কী!
এই মানুষটি শুধু কি স্থিতধী, অসাধারণ আত্মসংযমী, আবেগ নিয়ন্ত্রিত এক ব্যক্তিত্ব। উগৃর মৌলবাদীদের হাতে তাঁর পুত্র দীপন নিহত হওয়ার পরে আমরা কয়েক বন্ধু তাঁর পরিবাগের বাসায় গিয়েছিলাম। দেখেছিলাম একজন সন্ত পিতাকে। স্থিরশিখা প্রদীপের মত তিনি বসেছিলেন। মৃদু স্বরে কথা বলছিলেন সবার সঙ্গে। এদেশের বিনষ্ট বিচার ব্যবস্থাকে বলেছিলেন আমি পুত্রহত্যার বিচার চাই না,  মানুষের শুভবুদ্ধির উদয় হোক। তিনি তো আজীবন তাইই চেয়েছেন!
স্যারের সঙ্গে শেষ দেখা হল মাত্র কয়েকদিন আগে, ২২শে জুন। সেদিন ছিল বাংলা একাডেমিতে মানিক বন্দ্যোপাধ্যায়সহ চারজন কবি কথাসাহিত্যিকের স্মরণ উপলক্ষে সেমিনার। মানিকের পর্বের শেষে চা বিরতি। স্যার সামনের সারিতে বসা। বিরতিতে হল প্রায় খালি হয়ে গেল। আমি স্যারের সামনে গিয়ে সালাম দিতেই স্যার হাসিমুখে বললেন, ঝর্না, কেমন আছো, কখন এলে? স্যারের ডানদিকে বসা ভদ্রলোক সিট ছেড়ে উঠে গেলেন। স্যার হাত দিয়ে সিট স্পর্শ করে বললেন, বস। তারপর পুরো বিরতি সময়টুকু কথা বললেন। কী ভাবছি, কী লিখছি, দেশের বর্তমান পরিস্থিতিমৌলবাদীদে, ঢাকা কোলকাতার মধ্যকার জ্ঞানচর্চার সেকাল একালের তুলনামূলক আলোচনা। বসুন্ধরা থেকে একাডেমিতে আসতে পথে ট্রাফিক জ্যামের জন্য আমি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত আলোচনাটা মিস করেছিলাম। স্যার আমাকে পুরোটারই সারাৎসার শুনিয়ে দিলেন। নিজের ভাবনাসহ। আমার মনে হল, দেরি হওয়াতে আমার লাভই হল।
সেদিন স্যারকে দেখলাম সুস্থ। মনীষীপ্রতিম গাম্ভীর্য ও আভিজাত্যে উজ্জ্বল। আজ তাঁর প্রয়াণ সংবাদ শুনবো ভাবিনি।
পরলোকে পরম করুণাময় তাঁকে অনন্ত শান্তিতে রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency