1. admin@narashundanews.com : admin :
আজ শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম এর ৫৫তম শাহাদাৎ বার্ষিকী - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

আজ শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম এর ৫৫তম শাহাদাৎ বার্ষিকী

মাটি জুয়েল
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫৫ Time View

অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলামের আজ ৫৫ তম শাহাদৎ বার্ষিকী। ১৯৭১ সনের ৮ আগষ্ট তিনি সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ নদীবন্দর সাচনা পাক হানাদারদের হাত থেকে দখল মুক্ত করার লক্ষ্যে পরিচালিত রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে শাহাদৎ বরণ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম এ যুদ্ধে তিনি কমান্ডার হিসাবে নেতৃত্ব দেন। ভয়াবহ এই যুদ্ধে মুক্তিসেনাদের প্রবল আক্রমণে ৩৬ জন পাকসেনা নিহত হয় এবং এর ফলে পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে পড়লে সাচনা বন্দর শত্রুমুক্ত হয়। কিন্তু যুদ্ধ শেষে পলায়নরত পাকসেনাদের কাভারিং ফায়ারের একটি বুলেট শহীদ সিরাজের কপালে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে মিত্র বাহিনীর হেলিকপ্টার যোগে ভারত নেওয়ার সময় পথিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর লাশ নিয়ে হেলিকপ্টার ভারত-বাংলাদেশ সীমান্তের নিকট টেকেরঘাটে অবতরণ করে। সেখানে খাসিয়া পাহাড়ের পাদদেশে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুর মাত্র ৭ দিন পূর্বে তিনি যুদ্ধক্ষেত্র থেকে তাঁর পিতাকে একটি পত্র লেখেন। যা প্রথম আলোর নির্বাচিত বীর মুক্তিযোদ্ধাদের প্রেরিত চিঠির মধ্যে শ্রেষ্ট চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। সেই চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে শহীদ সিরাজের দেশপ্রেমের অপূর্ব নির্দশন। চিঠিটি নরসুন্দা নিউজ এর পাঠকের জন্য তুলে ধরা হলো :

প্রিয় আব্বাজান,৷ টেকেরঘাট
তাং- ৩০-০৭-৭১ ইং

আমার সালাম নিবেন, আশা করি খোদার কৃপায় ভালই আছেন। বাড়ীর সকলকেই আমার শ্রেণীমত সালাম ও স্নেহ রহিল। আলী রাজ, রওশন, মাতাব, রনু, ইব্রাহীম, ফুল মিয়া, সকলেই একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কোরবান করিয়াছি। আমার জন্য ও দেশ স্বাধীন স্বহওয়ার জন্য দোয়া করবেন। আমি জীবনকে তুচ্ছ মনে করি। কারণ দেশ স্বাধীন না হইলে জীবনের কোন মূল্য থাকিবে না। তাই যুদ্ধই জীবনের পাথেয় হিসাবে নিলাম। আমার অনুপস্থিতিতে মাকে কষ্ট দিলে আমি আপনাদেরকে ক্ষমা করিব না। পাগলের সব জ্বালা সহ্য করিতে হইবে। চাচা, মামাদের ও বড় ভাইয়ের নিকট আমার সালাম। বড় ভাইকে চাকুরীতে যোগদান করিতে নিষেধ করিবেন। জীবনের চেয়ে চাকুরী বড় নয়। দাদুকে দোয়া করিতে বলিলেন। মৃত্যুর মুখে আছি। যে কোন সময় মৃত্যু হইতে পারে এবং মৃত্যুর জন্য প্রস্তুত। দোয়া করবেন মৃত্যু হইলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখিবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্র হারাকে বাবা বলে ডাকবে। এই ডাকের অপেক্ষায় থাকুন। আর আমার জন্য চিন্তার কোন কারণ নেই। আপনার দুই মেয়েকে পুরুষের মত শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। তবেই আপনার সাধ মিটে যাবে।

দেশবাসী স্বাধীন বাংলা কায়েমের জন্য দোয়া কর। মীরজাফরী করিও না। কারণ মুক্তি ফৌজ তোমাদের ক্ষমা করিবে না এবং বাংলায় তোমাদের জায়গা দিব না। সালাম, দেশবাসী সালাম।
ইতি,
মোঃ সিরাজুল ইসলাম

দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাকে মরণোত্তর বীর বিক্রম খেতাব প্রদান করে এবং সাচনা নদী বন্দরের নাম করণ করা হয় সিরাজনগর।এবং কয়েক বছর আগে মাননীয় সুনামগন্জের জেলা প্রশাষক মহোদয় নীলাদ্রী লেকের প্রকৃত নাম করন করেন শহীদ সিরাজ লেক। যা সবার কাছে শহীদ সিরাজ লেক নামে পরিচিত। উল্লেখ্য শহীদ সিরাজুল ইসলাম ১৯৭১ সনে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের বিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। যুদ্ধের শুরুতেই তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ভারতের আসামে ইকোয়ান ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে তিনি ৫ নং সেক্টরের অধীনে সাবসেক্টর কমান্ডার হিসেবে সাচনা যুদ্ধ ছাড়াও আরও অনেক যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহন করেন। মরহুম মকতুল হোসেন ও গফুরুন্নেছার পুত্র শহীদ সিরাজ ছিলেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।

নরসুন্দা নিউজ এই অসীম সাহসী যোদ্ধার ৫৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি……

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency