খলিল ইমতিয়াজ -এর কবিতা ‘কদম কবিতা’
কদমফুল ঝরে গেছে বিকেলের আগে
বুকে এখন ব্যাথা আছে কদমের দাগে।
যে কদমে দম ওঠে বাড়ে দীর্ঘশ্বাস
তারে ভেবে ভেবে কেন বিলম্ব নিশ্বাস
কিছু সময় গত হলে কাশফুল হাসে
তবু কেন বুক জুড়ে কদমেরা ভাসে
ভেবে দেখ বন্ধুবর রেমাউল তুমি
আমাকে কদম্বকথা বলে মন-ভূমি
তুমি দেখ ঠারে ঠারে আমি আলাভোলা
কদমফুল নুয়ে পড়ে করো পাঁজাকোলা।
০২.০৬.২০১৮
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency