1. admin@narashundanews.com : admin :
ছায়াটনটের নতুন কার্যকরী সংসদ গঠন - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ছায়াটনটের নতুন কার্যকরী সংসদ গঠন

সাংস্কৃতিক প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

দেশজুড়ে বাঙালি সংস্কৃতি চেতনার বিস্তারে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট-এর নতুন কার্যকরী সংসদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন লাইসা আহমদ লিসা।
শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কার্যকরী সংসদ তিন বছরের জন্য নির্বাচিত হয়। একই সঙ্গে ছয় সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কার্যকরী সংসদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ্‌। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্য সদস্যরা হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।
অন্যদিকে নতুন উপদেষ্টা পরিষদে নির্বাচিত হয়েছেন দেশের সাংস্কৃতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সেলিনা মালেক চৌধুরী, ইফ্‌ফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলা ভাষা, সংস্কৃতি, সংগীতচর্চা এবং মানবিক মূল্যবোধকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে ছায়ানট ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বও দেশজুড়ে বাঙালি সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency