1. admin@narashundanews.com : admin :
জাকির রব্বানীসহ ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে। - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

জাকির রব্বানীসহ ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে।

মঞ্জুরুল হক, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩৬ Time View

বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ তালিকায় কিশোরগঞ্জের কটিয়াদী, করিমগঞ্জ, ইটনা ও মিঠামইন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মো. জাকির রব্বানীও রয়েছেন। বর্তমানে তিনি কুমিরা হাইওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন জেলা পুলিশ, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
জাকির রব্বানী কিশোরগঞ্জ জেলার পাকুন্কদিয়া, টিয়াদী, করিমগঞ্জ, ইটনা ও মিঠামইন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি হাইওয়ে পুলিশে দায়িত্ব পালন করেন। অবসর তালিকায় তাঁর নাম ৪৯ নম্বরে রয়েছে।
সরকারি বিধান অনুযায়ী, ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর জনস্বার্থে কোনো সরকারি কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো যেতে পারে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী প্রাপ্য অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency