1. admin@narashundanews.com : admin :
জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ড : প্রশাসনকে ১৫ দিনের সময় দিলেন এড.ফজলুর রহমান - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ড : প্রশাসনকে ১৫ দিনের সময় দিলেন এড.ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যায় জড়িতদের ধরতে প্রশাসনকে ১৫দিনের আল্টিমেটাম দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বলেছেন, আমি প্রশাসনকে ১৫ দিনের সময় দিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), এই দেশের যত ইন্টিলিজেন্স ব্রাঞ্চ, সবাইকে আমি বলছি, ১৫দিনের মধ্যে যদি জাহাঙ্গীরের সমস্ত খুনীদের যদি বের করতে না পারেন, সঠিকভাবে মিথ্যাভাবে না। আমি কারো উপরে অবিচার হোক সেটা চাই না। যদি বের করতে না পারেন, তাহলে কিন্তু ঘটনা ভিন্নরকম ঘটবে।
শনিবার সন্ধ্যায় মিঠামইন বাজার বালুর মাঠে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর-এর স্মরণে নাগরিক শোকসভায় সভাপতির বক্তৃতায় ফজলুর রহমান এমপি এসব কথা বলেন। তিনি বলেন, আমি সবার আগে দেখবো জাহাঙ্গীর হত্যার সঠিক বিচার। এই কাজটাই আমি করতে চাই। জাহাঙ্গীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোদিন আমরা শান্ত হবো না। বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি কিন্তু এখন পর্যন্ত স্টেপ নেইনি। মিঠামইনের ওসি, কিশোরগঞ্জের এসপি সাহেব এবং কিশোরগঞ্জের ইন্টিলিজেন্স আমাকে বার বার কথা দিচ্ছেন- ‘আমরা অবশ্যই সবকিছু বের করে দিবো, আপনারা অস্থির হইয়েন না, চিন্তা কইরেন না, আমরা বের কইরা দিবো খুব দ্রুত’। আমি অপেক্ষা করে আছি। যদি বের করে দিতে না পারে, আমি যেখানে যাওয়ার সেখানে যাবো।
এটা বের করবোই। যদি জাহাঙ্গীরের হত্যার বিচার সঠিকভাবে উদঘাটন করতে না পারি, তার তদন্ত সঠিকভাবে না করাতে পারি, আমি এমপিগিরি ছাইড়া দিমু। নাগরিক শোকসভায় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজাহরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাজাহরুল ইসলাম এমপি বলেন, জাহাঙ্গীরের হত্যাকারী, পরিকল্পনাকারী এবং এই হত্যাকার পিছনে যারা অর্থ যোগান দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। জাহাঙ্গীর প্রতিকূল অবস্থার মধ্যে মিঠামইন উপজেলায় রাজনীতি করেছেন, তার অবদান আমরা ভুলতে পারি না। শোকসভায় হাজার হাজার শোকাহত নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ১৫ই জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় বাসার সামনে বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জাহিদুল আলম জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী থানায় মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেপ্তার তিন ভাড়াটে খুনিসহ পাঁচ আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রিমান্ডে থাকা পাঁচ আসামি হচ্ছে, বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলাল (২৪), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২), একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিল (২৭), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া শেখেরহাটি গ্রামের ইমাম হোসেনের ছেলে জাকির হোসেন (৪০) ও একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত চান্দা আলীর ছেলে আব্দুর রউফ (৬৭)। তাদের মধ্যে মো. হেলাল, মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিল এই তিন ভাড়াটে খুনি বলে জানিয়েছে পুলিশ। তাদের ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এছাড়া মহিন উদ্দিন ও মো. শাহিন আলম ওরফে শাকিলকে স্পিডবোটে করে পালিয়ে যাওয়ার চেষ্টায় সহায়তা করায় স্পিডবোট চালক আব্দুর রউফ এবং স্পিডবোট ভাড়া করা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency