1. admin@narashundanews.com : admin :
ধানমন্ডিতে দুই দিনের লেখক-পাঠক মেলা কাল শুরু - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ধানমন্ডিতে দুই দিনের লেখক-পাঠক মেলা কাল শুরু

নরসুন্দা নিউজ ডেস্ক :
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫২ Time View
Oplus_131072

এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে’ স্লোগানে প্রথমবার যৌথভাবে নতুন উদ্যোগ নিয়ে আসছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ এবং সাহিত্য পত্রিকা ‘এবং বই’। দুই দিনব্যাপী ‘গ্রন্থিক-এবং বই বর্ষাকালীন বইমেলা’ আয়োজনে পাঠকের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন দেশের কবি ও লেখকরাও।
ধানমন্ডির রাপা প্লাজার পঞ্চম তলায় বাহারি আহার ফুডকোর্টে এই বইমেলা শুরু হবে আগামীকাল শুক্রবার। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত আয়োজনটি শেষ হবে পরদিন শনিবার। গ্রন্থিক প্রকাশনার বইসহ দেশের প্রায় ১৫টি প্রকাশনা প্রতিষ্ঠানের বইও থাকছে মেলাতে। পাশাপাশি কবি-সাহিত্যিক ও লেখকরা উপস্থিত থেকে পাঠকের সঙ্গে আড্ডা দেবেন এবং বইয়ে স্বাক্ষর করবেন।
গ্রন্থিকের প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, ‘পাঠকের কাছে বই পৌঁছে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন। ভবিষ্যতে রাজধানীর আরও কয়েকটি এলাকায় এ ধরনের বইমেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’ এবং বই পত্রিকার সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘বছরব্যাপী বইকে কেন্দ্র করে বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency