কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর তাওহীদ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ম/র*দে*হ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশ ও স্বজনদের জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় ম*র*দে*হ*টি উদ্ধার করা হয়। নিহত তাওহীদ হোসেন নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার থেকে তাওহীদ নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে নদীতে তার ম*র*দে*হ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম*র*দে*হের সুরতহাল সম্পন্ন করে এবং মৃ*ত্যু*র প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency