1. admin@narashundanews.com : admin :
ফেরদৌস চৌধুরী'র দু'টি পদ্য - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

ফেরদৌস চৌধুরী’র দু’টি পদ্য

ফেরদৌস চৌধুরী'র দুটি পদ্য
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

ফেরদৌস চৌধুরী’র দু’টি পদ্য

একদম না  

ঝেড়ে ফেলো  ভেতর  থেকে চিন্তা
বরং নেচে বেড়াও ধিন্ তা ধিন্ তা ।

নাচতে থাকো হয়ে প্রভুভক্ত
যেন তোমার নেই শরীরে রক্ত  ।

রাখো তোমার এই সময়ে কান্না
কী ক্ষতি?  আর বন্ধ হলে রান্না !  

ভালো হওয়ার, অশুভ সব চিন্তা
কবেই গায়েব, সেই আমলের দিন তা ।

আরে গবেট, মুখটা রাখো বন্ধ
চলতে শেখো যেমন চলে অন্ধ।

যাদের মনে স্বপ্ন দেখার ইচ্ছে
এদের ধরে সবাই ডলা দিচ্ছে ।  

বেঁচে থাকার প্রাপ্তি, নেহাত কম না
উচিত কথা বলবে কি?  একদম না  ।

হাবা

দয়া করে, দেবেন কিছু  বাবা
কে তুমি ভাই?  আমি গরীব হাবা ।

কে রেখেছে এমন আজব নাম
বিপদ আছে,  মুখে নিলে নাম ।

করছ কেন অযথা সিন ক্রিয়েট
এই সময়ে এটাই এপ্রোপিয়েট ।

হাবা হয়ে ভালো আছি বাবা
মরতে চাই না খেয়ে বাঘের থাবা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency