উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে উদযাপিত হলো ছোটদের জনপ্রিয় পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষ্যে আজ ২৫ জুলাই (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ ও ‘একুশ ছুঁয়ে কানামাছি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবিদের অংশগ্রহণে এ আয়োজন পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক আনজীর লিটন, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক চন্দনকৃষ্ণ পাল, শিশুসাহিত্যিক রমজান মাহমুদ, শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল এবং কানামাছি’র সম্পাদক ও প্রকাশক মঈন মুরসালিন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency