1. admin@narashundanews.com : admin :
বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি তরিক মোমেন গ্রেফতার - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি তরিক মোমেন গ্রেফতার

আলম মাহবুব , হাওরাঞ্চল প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার সন্দেহভাজন আসামি তরিক মোমেনকে গ্রেফতার করেছে মিঠামইন থানা পুলিশ।
সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ১২টার দিকে উপজেলার ঘাগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ১৫ জুলাই রাতে মিঠামইন সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তরা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের পর পুলিশ তদন্তে মাঠে নামে এবং স্থানীয় জনতার সহায়তায় এ পর্যন্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ তরিক মোমেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলো।

এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে সে এখনো পলাতক রয়েছেন।

এই রিপোর্ট লেখার সময় গ্রেফতারকৃত তরিক মোমেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদ জানান। মামলার বাকি সন্দেহভাজন পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency