কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মো. সবুজ মিয়ার ছেলে মেহেদি হাসান মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা*/রা গেছেন।
জানা গেছে, গত ৩ আগস্ট লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া ৩৮ বাংলাদেশির একটি দলের সঙ্গে ছিলেন মেহেদি হাসান। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*/ত্যু হয়।
মেহেদি হাসানের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে পরিবারের সদস্যদের কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মেহেদি হাসানের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency