২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পূর্বনির্ধারিত ২০ জুলাইয়ের পরিবর্তে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ বছর ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আগের ঘোষণা অনুযায়ী জুলাইয়ে ফলাফল প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা আগস্টের দ্বিতীয় সপ্তাহে চূড়ান্ত হলো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency