1. admin@narashundanews.com : admin :
- নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

আমিনুল ইসলাম সেলিম
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ Time View

পর্ব চার

 

একটু জিরিয়ে নিলাম। জিরিয়ে নেয়া মানে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকা। কিন্তু শরীর চুপচাপ শুয়ে থাকলেও মন চঞ্চল হযে ওঠে। সে তার খেয়ালমতোই চলে। এই ফাঁকে সে তাই দৌড়ে ছুটে যায় ষোলো বছর আগের সেই দিনগুলোতে। সেই অসম্পূর্ণ জীবন যাপনের অঙ্গারকালো রাতের অমসৃণ ঝোপঝাড়ে। সেইসব তীব্র দূর্গন্ধময়, মৃত্যুমুখি পরিস্থিতির মোহনায়, যেখানে আমি সাধারণত যেতে চাই না। মুখোমুখি হতে চাই না সেই দহনকালের, সেই সব-হারানোর সংঘবদ্ধ অন্ধকারে। সেখানে গেলেই অনবরত রক্তক্ষরণে মনের জমিন প্লাবিত হয়। চোখ ফেটে বেরিয়ে পড়ে নোনাজল। আমি ভেঙে পড়ি মাটির দলার মতো। তখন বেঁেচ থাকাকেই মৃত্যুর অধিক যন্ত্রণা মনে হয়।

 

বিছানা ছেড়ে উঠে বসি। ওড়নায় চোখ মুছে বাথরুমে গিয়ে নাকে মুখে পানি ছেটাই। ব্যাগ গোছাই। দেরি না করে বেরিয়ে পড়ি রাস্তায়। সূর্য যেনো তিরের ফলা ছুঁড়ছে। প্রচন্ড রাগে জ্বলছে। বাসা থেকে বিশ মিনিটের পথ। প্রতিদিনই এ পথ পায় হেঁটে পার হই। হাঁটতে হাঁটতে এ পথ এখন নিজের শরীরের মতোই চেনা হয়ে গেছে।

পথ যতো চেনা হয়, দূরত্ব ততো কমে। মানুষ যতো চেনা হয়, দূরত্ব ততো বাড়ে। আমার পথও ছোট হয়ে এসেছে। তাড়া থাকলে পনেরো মিনিটেও পাড়ি দিতে পারি। অথচ চিনতে চিনতে কতো মানুষকে যে ঠেলে দূরে ফেলে দিচ্ছি!

 

আমি কাজ করি একটা হাইস্কুলে। একজনের বদলী হিসেবে। প্রতিষ্ঠানের নিয়মিত আয়া বয়স্ক। তাছাড়া প্রায়ই অসুস্থ থাকেন বলে স্কুলের কাজকর্মে ব্যাপক ব্যাঘাত ঘটে। ওসব নিয়ে অনেক কথাবার্থা শুনতে হয় মহিলাকে। শেষপর্যন্ত স্কুল কর্তৃপক্ষের সাথে একটা রফাদফা হয় তার। তিনি একজন বদলী মহিলা দেবেন, যাকে বেতনের ৪০ ভাগ দিয়ে দেবেন। তবে বিষয়টি গোপন থাকবে। কপাল ভালো যে, ওই মহিলা অর্থাৎ রাহেলা আপার সাথে আমার সামান্য পরিচয় ছিলো। রাহেলা আপা খবর পাঠালেন। আমি সানন্দে রাজি হয়ে গেলাম। স্কুল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ ও আলোচনা শেষে আমার কাজের অনুমতি মেলে। আসলে এমনই একটা কাজ মনে মনে আমি খুঁজছিলাম, যেখানে মানুষের কোলাহল থাকবে, ব্যস্ততা থাকবে। সকালে এসে বিকেলে বাসায় ফেরা যাবে। হয়তো টাকা কম। কিন্তু স্বস্তি ও নিরাপত্তা বেশি। নিজের আর মেয়ের জন্য্য এ দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ।

 

একাকিত্বে ভুগতে চাই না বলেই এমন সিদ্ধান্ত। একা থাকা আমার পক্ষে খুব কষ্টকর। মেয়েকেও একা রাখতে চাই না। সেকারণে স্কুলের কাজটা নিয়ে আমি খুব আনন্দিত। অবশ্য মেয়েকে ইচ্ছে করেই এ স্কুলে ভর্তি করিনি। আজকালকার ছেলে-মেয়েদের আত্মসম্মানবোধ অত্যন্ত বেশি। একজন আয়ার মেয়ে হিসেবে সে পড়ুক, এটা আমি চাইনি। এখানে হয়তো অনেক সুবিধা পেতাম। হেডস্যারও কয়েকবার বলেছেন। যথেষ্ট আন্তরিকতা ছিলো তার কথায়। কিন্তু স্বস্তি পেতাম না বলে রাজি হইনি।

এখানে এসে অবশ্য সবারই মন জয় করতে পেরেছি, শুধু একজন ছাড়া। তিনি মুখলেস স্যার। স্টাফের মধ্যে সবচে ফাঁকিবাজ আর ধুরন্ধর। তিনি আমার দিকে অন্যভাবে তাকান। ক্লাসের মেয়েরা তার বিরুদ্ধে প্রায়ই নানা অভিযোগ করে। বেজায় শান্টিং দেন হেডস্যার। কিন্তু তিনি হলেন যেই লাউ সেই কদু। কোনো পরিবর্তন নেই।

এ কাজটা নেয়ার আরও একটা সুবিধা আছে। বিকেল থেকে রাত অব্দি পুরোটা সময় আমার হাতে থাকে। সেটাকে কাজে লাগাই। মূলত স্কুল থেকে যে টাকা পাই, তা দিয়ে দুজনের খরচ ঠিকঠাক চলে না। সে কারণে একটা সেলাইমেশিন কিনেছি। কাজ জানা ছিলো আগেই। বাড়ি থেকে পালানের পর ছয় মাস গার্মেন্টসে কাজ করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিবেশিদের কাপড় সেলাই করি। মাসে হাজার চারেক টাকা আসে। এটা ভালোই সাপোর্ট দেয়।

 

স্কুলে আমার সবচে বেশি কথা হয় দপ্তরি গোঁফু কাকার সাথে। গোঁফু কাকা খুবই রসিক মানুষ। মজার মানুষ। সারাক্ষণ আনন্দ ফুর্তিকে থাকেন। হাসিখুশি থাকেন। ভালো লাগে। গোঁফু কাকার প্রকৃত নাম গফুর মিয়া। কিন্তু তার নাম  গোঁফু হওয়ার পেছনে গফুর মিয়ার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব যেটুকু আছে, সেটা তার গোঁফের। ব্যাপারটা আমি স্কুলে যোগদানের অনেক পরে জেনেছি। গফুর মিয়া যখন স্কুলে এসে যোগদান করলেন, তখন ঠোঁটের উপর বেশ মোটা গোঁফ ছিলো। বয়স কম, কিন্তু গোঁফ ছিলো শাহী। তো প্রথম দিনেই গফুর মিয়া আর  হেডস্যারের কথোপকথন এ রকম,

– গফুর মিয়া।

– জি স্যার।

– তোমার বয়স কতো?

– সাতাশ বছর তিন মাস এগারো দিন স্যার।

– বিয়ে করেছো?

– জি না স্যার।

– তোমার গোঁফের বয়স কতো?

– স্যার, মানে গোঁফ মানে…

– মানে মানে করবে না। গোঁফ রেখেছো কতোদিন হলো?

– এক বছর পাঁচ মাস সাতাশ দিন স্যার।

– রবি ঠাকুর হতে চাও, না শ্রী শ্রী লোকনাথ?

– স্যার আমার তো লম্বা দাঁড়ি নাই।

– দাঁড়ি রাখো।

– কী বলেন স্যার? এই বয়সে…

– তো এ বয়সে এতো বড় গোঁফ কেউ রাখে? এতো বড় গোঁফ তো ডাকাতদের থাকে। আবার তুমি এসছো দপ্তরির চাকরি করতে?

– স্যার, আমার তো আসলে দারোয়ান হওয়ার শখ ছিলো। দারোয়ানদের বড় গোঁফ থাকলে লোকজন ভয় পায়। ভাগ্যের ফেরে দপ্তরি হয়ে গেলাম।

– তো ভাগ্যের ফেরে যেহেতু হয়েছো, চাকরিটা কি ছেড়ে দেবে?

– জি না স্যার। আমার শখ দারোয়ানের হলেও স্বভাবটা দপ্তরির। চাকরি করবো স্যার।

– কিন্তু তুমি হিসাব কিতাবে যেমন পাকা, তোমার তো কেরানি হওয়ার যোগ্যতা। এখন আমার কথা শোনো, হয় লম্বা দাঁড়ি রাখো, না হয় গোঁফ কাটো।

– স্যার, আর লজ্জা দেবেন না। দাঁড়ি রাখতে পারবো না। গোঁফটাই কাটি। তবে তিনদিন সময় চাই স্যার।

– তিনদিন? কারণ কী?

– তিনদিন গেলেই দেড় বছর পূর্ণ হয় স্যার। বড় শখের গোঁফ তো! দয়া করেন স্যার।

 

হেডস্যার হেসে ফেললেন। এমনিতে তিনি খুব কড়া মানুষ হলেও সেদিন তার কথাবার্তা শুনে খুব মজা পেলেন। অনুমতি দিলেন। তিনদিন পর গোঁফ কেটে এলেন গফুর মিয়া। কিন্তু গোঁফ কেটে এলেও গোঁফের খবরদারি তার পিছু ছাড়ে না। হেডস্যারের মনের মধ্যে লেগে থাকে তার সেই শাহী গোঁফ। তিনি মজা করে গফুর মিয়াকে গোঁফু মিয়া বলে ডাকতে লাগলেন। প্রথমে মনে মনে বিরক্ত হলেও পরে স্বাভাবিক হয়ে আসেন গফুর মিয়া। কোনো আপত্তি করেন না। কেনোনা এটা তখন কেবল হেডস্যারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে তিনি কারো গোঁফু কাকা, কারো গোঁফু ভাই হয়ে ওঠেন। তিনি মনে মনে উপলব্ধি করেন, সুবিধাবঞ্চিত মানুষের নাম নিয়ে এতো মাথাব্যথা নেই। সুন্দর নাম নিয়ে তো নয়ই। কোনো একটা নামে তাদের ডাকলেই হলো। এমনকি একটা চিহ্ন থাকলেই হলো। সুন্দর নাম থাকতে হয় সুবিধাভোগী মানুষদের। এমনকি তাদের কুকুর বেড়ালেরও। নাম নিয়ে তাদের আহ্লাদ করার আছে। গফুর মিয়ার মতো লোকদের তো এসব নিয়ে শখ করাও বাড়াবাড়ি, আহ্লাদ করবে কোন সাহসে? তাদের একটা পরিচয় থাকলেই হলো। গোঁফু তেমনই একটা পরিচয়। তেমনই একটা চিহ্ন। এটাই কম কী? অনেকের নাম তো দপ্তরি দারোয়ান হয়ে যায়। এমনকি তিনি খেয়াল করেন, হেডস্যারের নামও পদের নামেই। পদের কারণে তার নিজের নাম কি হারিয়ে যায়নি? তার তো গফুরের গ এবং ফ দুটোই অক্ষত আছে। এমনকি মিয়াটাও হারিয়ে যাযনি। হেডস্যারের পুরোটাই যে হাওয়া! সেদিক থেকে নিজেকে ভাগ্যবানই মনে হয় তার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency