1. admin@narashundanews.com : admin :
মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, এক রাজাকার পুত্রের দম্ভোক্তি আর আস্ফালন! - নরসুন্দা নিউজ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মো: বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ এটিএন নিউজের ‘বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর-২০২৬’ এর এডুকেশনাল এন্ড ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা দশে কিশোরগঞ্জের তন্ময় আলমগীর পাকুন্দিয়া  সড়ক  দুর্ঘটনায় নিহত -১ রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: তাড়াইল-করিমগঞ্জে ভিপি সাইফুল ইসলাম সুমনকে মনোনয়নের দাবি তৃণমূলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন : কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে মোট ১২৬ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্ধ পাকুন্দিয়ায় ছাত্রদলের দুই নেতার পদ সাময়িক স্থগিত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, এক রাজাকার পুত্রের দম্ভোক্তি আর আস্ফালন!

শফিকুল ইসলামের বিশেষ কলাম
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৭৮ Time View

 

সম্প্রতি মারা গেছেন মানিক পশারী নামের একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যু একটি নিশ্চিত পরিণতি। মুক্তিযোদ্ধাদের বয়স হয়েছে প্রকৃতির অঘোর নিয়মেই সকল প্রাণের স্পন্দন একসময় থেমে যায়। আমি মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুকে সামনে আনলাম কেন? পাঠকের মনে প্রশ্ন জাগবে এমনটাই স্বাভাবিক।

আসুন মূল আলোচনায় আসি। মানিক পশারী একটি মামলার বাদী ছিলো । কোন মামলা? ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আল্লামা দেলোয়ারের হোসেন সাঈদী’র বিরুদ্ধে তিনি যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবোনালে। প্রচলিত আইন স্বাক্ষী আইনজীবীদের যুক্তিতর্ক শুনানির পর বিচারক রায় দিয়েছেন । রায় নিয়ে পক্ষে বিপক্ষে বিবৃতি মত অমত ছিলো এখনো আছে।

২০২৪-এ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সরকারের পতন হয়। মহান মুক্তিযুদ্ধ ছিলো এদেশের মানুষের হাজার বছরের লালিত স্বপ্ন। আমি কোন দলের সাথে মহান মুক্তিযুদ্ধকে গুলিয়ে ফেলার লোক নই। মুক্তিযুদ্ধ হলো এদেশের নিপীড়িত মানুষের সঞ্চিত শক্তির একটি সতন্ত্র ইতিহাস। এ ইতিহাসকে কোন দল ধারণ করে কেউ হয়তোবা করেনা। কিন্ত মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এদেশের গভীরে প্রোথিত বাঙালির শেকড়। মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মনে এদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের উপর আঘাত করা। যে কথা বলছিলাম, মানিক পশারী একজন মুক্তিযোদ্ধা ২০২৪ এর পট পরিবর্তনের পর তাঁর জন্মভিটা পিরোজপুর ছেড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আত্মগোপনে ছিলেন। সেখানেই তিনি ৮৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এখন প্রশ্ন হলো তিনি আত্মগোপনে ছিলেন কেন ? গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে তিনি তার ভরসাস্থল (অভয়াশ্রম) মনে করলেন কেন? যে হাতে অস্ত্র ধরে একটুকরো মানচিত্র এঁকেছিলেন।  রক্তের আঁকড়ে সে মানচিত্র কি ছোট হয়ে হয়ে অবশেষটা টুঙ্গিপাড়ায় গিয়েই ঠেকেছিল? মানিক পশারী কাছে তখন হয়তোবা তা-ই মনে হয়েছিলো। তিনি কি কোন ফেরারি আসামী? তার বিরুদ্ধে কি কোন রাষ্ট্রদ্রোহের মামলা ছিলো?  তিনি কি সাজাপ্রাপ্ত কয়েদি? এ প্রশ্নের প্রশ্নের উত্তর খুঁজবো পাঠক মহলের কাছে। আর প্রকৃতির ঘুর্নায়মান কালের আবর্তে পুনরায় ফিরে আসায় প্রকৃতিই রেখে যাওয়া প্রশ্নটির উত্তর হবে।

আমি আজীবন মহান মুক্তিযুদ্ধকে লালন করি এ বিষয়ে কোনো আপোষ নেই। এর জন্য বিগত শাসনামলেও আমি অনেকেরই বিরাগভাজন হয়েছিলাম। তৎকালীন নেতাদের কাছেও নালিশ যেতো আমি মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বকবক করি।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর খুড়তে কেন মানুষ এগিয়ে আসেনি? জানাযায় মানুষ হয়নি? তাঁর বিধবা স্ত্রী কন্যা রাতের আঁধারে মৃদু আলোতে নিজের হাতে তাদের প্রিয় মানুষটির কবর খুড়ে, পুলিশি প্রহরায় তাঁর দাফন কাজ সম্পন্ন করেন। টুঙ্গিপাড়া থেকে তার লাশবাহী এম্বুলেন্স এর আগে পিছে পুলিশের কনভয় যান! তাকে সম্মান প্রদর্শন করে এমন নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়নি! পিরোজপুরের মাটিতে মানিক পশারীর কবর হবে না হয়তো এমন হুমকির আশংকা থেকেই এই নিরাপত্তা। তাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

প্রয়াত হুমায়ুন আজাদ লিখেছিলেন, ‘এদেশে একসময় মুক্তিযোদ্ধাদের ফাঁসীতে ঝুলানো হবে।’ গলার ফাঁসীর রশি না পড়ানো হলেও জুতার মালা পড়তে হয়েছে এক মুক্তিযোদ্ধাকে। তাদের ফাঁসির মঞ্চে না নিতে পারলেও কন্ঠরোধ করতে ঠুঁটি চেপে ধরেছে প্রকাশ্য সংবাদ সম্মেলনে। মব সৃষ্টি করে হত্যা করতে চেয়েছিলো বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানকে।

মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিষয়ে আমার আর কেন বক্তব্য নেই। কথা বলবো তার মৃত্যু নিয়ে। এর আগে আসি আমাদের হাওরাঞ্চলে ১৯৭১ সালে ঘটে যাওয়া কিছু গণহত্যা নিয়ে। ধোবাজোড়া গণহত্যা, ঢালা ছত্রিশের গণহত্যা অগ্নিসংযোগ লুন্ঠন এবং ধর্ষণ, ঢালা ছত্রিশের ১৫-২০ জন কুমারী কন্যাকে উঠিয়ে এনে ইটনার পূর্বগ্রামের ওয়্যারলেছের একটি কক্ষে আটকিয়ে রাখা হয়। সন্ধ্যায় এখান থেকে বাঁচাই করে ১১ জন মেয়েকে পাঠিয়ে দেয়া হয় ইটনার পুরাতন ডাক বাংলোতে। সেখানে তাদের উপর চলে পাশবিক নির্যাতন আর সংঘবদ্ধ ধর্ষণের পর তাদের হ*ত্যা করে ভাসিয়ে দেয়ে হয়েছিল পানিতে। শুনেছিলাম একটি মেয়ে ডাক বাংলোর পেছন দিক দিয়ে সেনা ক্যাম্প থেকে কাটাতারের বেড়ার ফাঁক দিয়ে পেছনে খাল সাতরিয়ে মুতির হাঁটির বাদশা মিয়াদের (বর্তমানে পরলোকগত) বাড়িতে উঠে। বাদশা মিয়ার বাড়ির মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত গোপনীয়তার মধ্যে বীরাঙ্গনা মেয়েটিকে সেবা শুশ্রূষায় কিছুটা সুস্থ করে । এক রাতের আঁধারে একটি নৌকায় করে বাদশা মিয়া নামের মহান মানুষটি তাঁকে তাঁর গ্রামে পৌঁছে দেয়। পরে জানা গেছে দু’মাস পর মেয়েটির পেটে আরেকটি প্রাণের অস্তিত্ব টের পেয়ে লোকলজ্জার ভয়ে সে বীরাঙ্গনা গলায় দড়ি দিয়ে আত্মহ*ত্যা করেছে। মিঠামইন অষ্টগ্রামে যতোগুলো যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছিলো এর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা করেছিলো কুখ্যাত রাজাকার কোরবান আলী। সে যুদ্ধ চলাকালীন সময়ে ইটনা থানার স্বঘোষিত ওসি ছিলো। ভয়রার বদ্যভুমির বটগাছটা হাজার মানুষের শহিদ হওয়ার নিরব স্বাক্ষী হয়ে আজো দাড়িয়ে আছে।

আরেক কুখ্যাত রাজাকার ছিলো রায়টুটির মানিক মিল্কী। তার নেতৃত্বে শিমলা বাদলায় আগ্নিসংযোগ, লুটপাট ধর্ষণের মতো নারকীয় তাণ্ডব করে । ইটনা সদরের পশ্চিমগ্রাম আখড়া হাটিতে লুটপাট, অগ্নিসংযোগ এবং গণহত্যা সংঘটিত করে। এসময় নাকি ইটনার স্থানীয় এক রাজাকার এসব কাজে পাকিস্তানি হায়েনাদের সাহায্য করেছিলো। এবিষয়ে ইটনা পশ্চিম গ্রামের বহু প্রবীণরা অবগত আছে। এমনই এক রাজাকার পুত্রের দম্ভোক্তি শোনা গেলো বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুতে জানাজায় মানুষ হয়নি। শেখ মুজিবুর রহমানের জানাযায়ও মানুষ হয়নি বলে নিয়তির নির্মম পরিহাস বলে আস্ফালন দেখে অবাক হই! রাজাকারের সন্তানরা মনেপ্রাণে এখনো তাদের পিতাদের আদর্শ ধরে রাখতে পারছে আর মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের দম্ভোক্তি কান পেতে শোনছে, আস্ফালন দেখে বিরবে এরা যেন জড়বস্তু!

আমি প্রভুর কাছে প্রার্থনা করি এই রাজাকারদের উত্তরসূরীর শেকড় স্বমূলে উৎপাটনের জন্য । বাংলাদেশে আর ১০ জন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জন্ম হোক। যাকে ভয় পেয়ে কিছু নষ্টরা ‘ফজা পাগলা’ বলে কটুক্তি করে। আমার সোনার দেশের মাটি গভীর থেকে উৎপাটিত হোক সকল আগাছার শেকড়।
প্রার্থনা করি “অলি আল্লার বাংলাদেশ শাহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।”
কোটি প্রাণের গভীর থেকে গেয়ে উঠুক
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: Diggil Agency

© All rights reserved © 2026 narashundanews
Theme Customized BY Diggil Agency